Friday, July 31, 2026
Homeরাজনীতিআমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব: আজহারুল ইসলাম মান্নান

আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব: আজহারুল ইসলাম মান্নান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিএনপির উদ্যোগে মহিলা সমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। ২২ (অক্টোবর) বুধবার বিকেলে পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ড বিএনপি উদ্যোগে এ সমাবেশ ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের সময় হাজারো মা-বোনকে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে হয়েছে। কারও স্বামী, ভাই কিংবা সন্তান গুম হয়ে গেছে, হারিয়েছেন জীবনের নিরাপত্তা। আমি সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁয়ের মা-বোনদের বলতে চাই, বিএনপি ক্ষমতায় আসলে আর কোনো মা-বোনকে নির্যাতিত হতে হবে না। আমরা জনগণের নিরাপত্তা, মর্যাদা ও অধিকার ফিরিয়ে আনব।

তিনি বলেন, বিএনপি জনগণের দল। আমরা ক্ষমতায় এসে দেশের প্রতিটি নারীকে আত্মনির্ভরশীল করে তুলতে কাজ করব। নারীদের জন্য সুরক্ষিত কর্মসংস্থান, ন্যায়বিচার ও সামাজিক মর্যাদা নিশ্চিত করা হবে। বাংলাদেশকে আমরা আবারও একটি গণতান্ত্রিক ও মানবিক রাষ্ট্র হিসেবে গড়ে তুলব।

পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।

এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, নিজামুদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, যুবদল নেতা নোবেল মীর, রাকিব হাসান, বিএনপি নেতা মাসুম রানা, আলিনুর বেপারী, মোহাম্মদ শাহানুর, হাসান বশরী, রিপন বেপারী, আল-আমিন বেপারী ও মাসুদ বেপারী প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, বিএনপি জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনতে এবং নারী সমাজের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে। তারা সরকারের সকল নিপীড়নের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। পরে নারী ভোটারদের মধ্যে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ