Friday, July 31, 2026
Homeরাজনীতিসিদ্ধিরগঞ্জে যুবদলের উদ্যোগে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জে যুবদলের উদ্যোগে গণসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশে সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও ধানের শীষ প্রতীকে গণসংযোগ করা হয়েছে।

২১ অক্টোবর মঙ্গলবার বিকেল সাড়ে ৩টায় সিদ্ধিরগঞ্জ থানা যুবদলের উদ্যোগে পালিত এই কর্মসূচিতে অন্যতম আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নানের সুযোগ্য পুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব।

গণসংযোগটি সিদ্ধিরগঞ্জ ৮নং ওয়ার্ডের পাঠানটুলি থেকে যুবদল-সহ বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মীদের নিয়ে আইলপাড়া, পূর্ব এনায়েতনগর, পশ্চিম এনায়েতনগর, তাঁতখানা, বৌ-বাজার, শান্তিনগর, ক্যানেলপাড় ও ধনকুন্ডা চেয়ারম্যান অফিস এলাকায় এসে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক শেখ মোহাম্মদ অপু, মোফাজ্জল হোসেন আনোয়ার, উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, আবুল বাশার বাদশা, মাকসুদুর রহমান শাকিল, কাজী সাদ্দাম, এডভোকেট শাহিন, যুবদল নেতা মঞ্জুর হোসেন।

এছাড়াও উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সদস্য সচিব রেদোয়ান হোসেন পাপ্পু, যুগ্ম আহ্বায়ক কর্ণেল, আহমেদ হুমায়ুন কবির, নুরুল ইসলাম, সুহিন, সদস্য রনি, রিয়াজ, হীরা, রাসেল পাটোয়ারী, সোহাগ, প্রিন্স, রাজু ও সোনারগাঁ উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল প্রমুখ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ