Wednesday, September 16, 2026
Homeসারাদেশসোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগে রানারের মৃত্যু

সোনারগাঁয়ে ম্যারাথনে দৌড়ে হৃদরোগে আক্রান্ত হয়ে হৃদরোগে রানারের মৃত্যু

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬, ১০:৩১ পূর্বাহ্ণ · আপডেট: ১৪ আগস্ট ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ণ
নিজেস্ব প্রতিবেদক ঃ

সোনারগাঁয়ে শরীরচর্চামূলক সংগঠন ‘সোনারগাঁও রানার্স’-এর আয়োজনে অনুষ্ঠিত সাড়ে সাত কিলোমিটার ম্যারাথনে অংশ নিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে এক দৌড়বিদের মৃত্যু হয়েছে। নিহতের নাম টিপু সুলতান (৪০)।

আজ শুক্রবার (১৪ আগস্ট) সকালে দৌড় চলাকালে তিনি হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। নিহত টিপু সুলতান মোগরাপাড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী ও ব্যবসায়ী আশরাফ প্রধানের ব্যক্তিগত সহকারী হিসেবে কর্মরত ছিলেন।

স্থানীয় ও আয়োজক সূত্রে জানা যায়, সকাল ৬টায় পানামনগরের আমিনপুর মাঠ থেকে ৭.৫ কিলোমিটারের এই রান শুরু হয়। দৌড়ের প্রায় অর্ধেক পথ অতিক্রম করার পর বালিয়া দিঘিরপাড় এলাকায় পৌঁছালে টিপু সুলতান হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করেন এবং হৃদরোগে আক্রান্ত হন। ইভেন্টের দায়িত্বরত মেডিকেল টিম তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে প্রথমে সোনারগাঁও সেবা জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে মদনপুরের বারাকাহ হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।

ইভেন্টের সার্বিক চিত্র তুলে ধরে ‘সোনারগাঁও ৭.৫ কে রান ২০২৬’-এর প্রধান সমন্বয়ক শিমুল ভূঁইয়া বলেন, “সারাদেশ থেকে প্রায় ৬০০ জন দৌড়বিদ এই আয়োজনে অংশ নিয়েছিলেন। টিপু সুলতানও তাদের একজন ছিলেন। দৌড় চলাকালে তিনি অসুস্থ হয়ে পড়লে আমরা দ্রুততম সময়ে তাকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করি। তার এই আকস্মিক বিয়োগে আমরা গভীরভাবে শোকাহত।”

এদিকে, প্রতিযোগী টিপু সুলতানের অকাল মৃত্যুতে স্থানীয় ক্রীড়াঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। অনুষ্ঠানটির প্রধান অতিথি নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং ম্যারাথনের আয়োজক কমিটির সদস্যরা যৌথ শোক বার্তায় নিহতের আত্মার মাগফিরাত কামনা করেন ও তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ