Tuesday, September 15, 2026
Homeঅপরাধনারায়নগঞ্জ সোনারগাঁয়ে ৪০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, দোকানিকে জরিমানা

নারায়নগঞ্জ সোনারগাঁয়ে ৪০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ, দোকানিকে জরিমানা

নিউজ ডেসাক :

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মেঘনা নদীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ প্রায় ৪০০ পিস চায়না দুয়ারি জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় নিষিদ্ধ জাল সংরক্ষণ ও বিক্রির দায়ে এক দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। পরে জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার আনন্দবাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাতের উপস্থিতিতে এবং উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।

এ অবিযান চলা কালিন সময় আনন্দবাজারের বিভিন্ন দোকানে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বস্তা চায়না দুয়ারি জাল উদ্ধার করা হয়। জব্দ করা জালের পরিমাণ প্রায় ৪০০ পিস। নিষিদ্ধ এসব জাল রাখার ও বিক্রির দায়ে একটি দোকানিকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা জাল বাজারের জনসম্মুখে আগুন দিয়ে পুড়িয়ে ধ্বংস করা হয়।
উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তার বলেন, আনন্দবাজারের বিভিন্ন দোকানে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ চায়না দুয়ারি জাল পাওয়া গেছে। জব্দ করা জাল জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। নিষিদ্ধ জালের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসিফ আল জিনাত বলেন, মৎস্য সংরক্ষণ আইনের আওতায় চায়না দুয়ারি জালের ব্যবহার নিষিদ্ধ। এ ধরনের জাল ব্যবহারের ফলে মাছের পাশাপাশি বিভিন্ন জলজ প্রাণী এবং দেশীয় প্রজাতির মাছের প্রজনন ও বংশবিস্তারে মারাত্মক নেতিবাচক প্রভাব পড়ে।
তিনি আরও বলেন, অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ জাল জব্দ করে ধ্বংস করা হয়েছে। চায়না দুয়ারি জাল বিক্রি বা ব্যবহারের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। আইন অমান্যকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।
অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তা মাহমুদা আক্তারসহ সোনারগাঁ থানা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ