নিউজ ডেস্ক :
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বিভিন্ন এলাকায় পুলিশের বিশেষ অভিযান পরিচালনায়
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মাদকসহ বিভিন্ন মামলায় মোট ১০ জনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় ৩ ক্যান বিয়ার ও ১ বোতল মদ উদ্ধার করা হয়।
অভিযানে মাদক মামলায় ২ জন, মাদকসেবী ৩ জন, ডাকাতির প্রস্তুতি মামলায় ২ জন, ওয়ারেন্টভুক্ত ১ জন, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ১ জন এবং মোবাইল কোর্টে ১ জনকে গ্রেফতার করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।মাদকসহ সব ধরনের অপরাধ দমনে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
