Friday, July 31, 2026
Homeজাতীয়নারায়ণগঞ্জ-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক

নারায়ণগঞ্জ-৩ বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে গুলশান কার্যালয়ে বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশীদের সঙ্গে বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

১৯ অক্টোবর রবিবার দুপুরে রাজধানীর গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠকটি অনুষ্ঠিত হয়। এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহ উদ্দীন আহমদ ও ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক বেনজির আহমেদ টিটু উপস্থিত ছিলেন।

নারায়ণগঞ্জ-৩ আসনের হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, জেলা বিএনপির সাবেক সভাপতি মুহাম্মদ গিয়াসউদ্দিন এবং মান্নানপুত্র জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীব ওই বৈঠকে অংশগ্রহণ করেন।

এদের ছাড়া বৈঠকে কোনো নেতা বা মনোনয়ন প্রত্যাশি বিএনপির কাউকে ডাকা হয়নি। বৈঠকে কেন্দ্রীয় নেতারা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনা তুলে ধরেন এবং মনোনয়ন প্রত্যাশীদের জানান, নির্বাচনে যাকেই মনোনয়ন দেয়া হবে তার পক্ষেই ঐক্যবদ্ধভাবে কাজ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। সকলকে ধানের শীষের পক্ষে কাজ করার নির্দেশনা দেন। খুব শীঘ্রই মনোনীত প্রার্থীর নাম চূড়ান্ত করা হবে বলেও বিশ্বস্ত সূত্রে জানা গেছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ