নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গনসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
রোববার (১৯ অক্টোবর) বিকেলে উপজেলার বারদী বাজার এলাকায় এ গনসংযোগ ও ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়।
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান এর নির্দেশে বারদী ইউনিয়ন বিএনপির উদ্যোগে লিফলেট বিতরণে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ সভাপতি আলী আজগর, বারদী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন মেম্বার, উপজেলা বিএনপির প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, বারদী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ন সম্পাদক মোঃ নাসির মেম্বার ও সহ-সভাপতি ডাঃ রফিক।
এছাড়াও উপস্থিত ছিলেন, করিম মেম্বার, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, ইউনিয়ন বিএনপির যুগ্ন সম্পাদক রফিকুল ইসলাম, দপ্তর সম্পাদক আব্দুল মতিন, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, সাবেক যুবদলের সভাপতি আব্দুল হালিম মেম্বার, ইকবাল হোসেন, রফিকুল ইসলাম, মিজানুর রহমান, মজিবুল্লাহ, লতিফ, আমজাদ হোসেন মৃধা, জাইদুল ইসলাম ও কারিমুল্লাহসহ স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ।
