Friday, July 31, 2026
Homeগণমাধ্যমমিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ দিলেন আজহারুল ইসলাম মান্নান

মিথ্যা ও বানোয়াট সংবাদের প্রতিবাদ দিলেন আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি’র কেদ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নাম ও ছবি ব্যবহার করে একটি মিথ্যা ও বানোয়াট বক্তব্য প্রচার করা হচ্ছে। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছেন মান্নান।

রোববার (১৯ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেন, “সাম্প্রতিক সময়ে আমার নামে একটি ভুয়া বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে, যার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত।

তিনি বলেন, আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে বিশ্বাসী একজন কর্মী। আমাদের দলের গৌরবময় নেতৃত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের নির্দেশনাতেই রাজনীতি করছি এবং ভবিষ্যতেও তাঁদের নেতৃত্বে কাজ করে যাব ইনশাআল্লাহ। আমি আমার দল বিএনপিকে গভীরভাবে ভালোবাসি এবং দলের স্বার্থে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। আমার দল যা সিদ্ধান্ত নেবে, আমি সেটিকেই পূর্ণভাবে মেনে নিয়ে কাজ করবো।

তিনি সবার উদ্দেশে বলেন, গুজব ও বিভ্রান্তিকর প্রচারণায় কান না দিয়ে শুধুমাত্র আমার অফিসিয়াল পেজ ও নির্ভরযোগ্য সূত্র থেকে তথ্য গ্রহণ করার অনুরোধ জানাচ্ছি। বিবৃতি শেষে আজহারুল ইসলাম মান্নান বলেন, গণতন্ত্রের বিজয় হোক, বাংলাদেশ জিন্দাবাদ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ