নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে অনুষ্ঠিত মহিলা সমাবেশে হাজারো নারীদের বিশাল শোডাউন নিয়ে সভায় যোগদান করতে দেখা গেছে।
বুধবার (২২ অক্টোবর) বিকেলে পিরোজপুর ইউনিয়নের ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে আয়োজিত এ মহিলা সমাবেশে নেতৃত্ব দেন সোনারগাঁ থানা বিএনপির সদস্য আলিনুর বেপারী ও ইউনিয়ন বিএনপি নেতা হাসান বশরী।
সমাবেশে আলিনুর বেপারী বলেন, দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা একটি গণতান্ত্রিক ও জনগণের সরকার প্রতিষ্ঠার লড়াইয়ে নেমেছি। আমাদের নেতা আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে নারী সমাজ আজ জেগে উঠেছে, কারণ তারা জানে স্বৈরাচারী সরকারের অধীনে তাদের নিরাপত্তা, অধিকার ও মর্যাদা কিছুই ছিলো না। আমরা ৩১ দফার মাধ্যমে নারীদের ক্ষমতায়ন ও দেশের প্রতিটি নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত করবো ইনশাআল্লাহ।
হাসান বশরী তার বক্তব্যে বলেন, আজকের এই মহিলা সমাবেশই প্রমাণ করে সোনারগাঁয়ের নারী সমাজ বিএনপির নেতৃত্বে ঐক্যবদ্ধ। আমাদের লক্ষ্য একটাই, তারেক রহমানের নেতৃত্বে দেশে একটি সুষ্ঠু নির্বাচন ও জনগণের সরকার প্রতিষ্ঠা করা। আমরা আন্দোলনের মাঠে আছি, থাকব, বিজয় না আসা পর্যন্ত ঘরে ফিরব না।
ইনশাআল্লাহ, আগামী নির্বাচনে নারায়ণগঞ্জ-৩ আসন থেকে আমাদের সবার প্রিয় নেতা আজহারুল ইসলাম মান্নানের হাতেই ধানের শীষ প্রতীক উঠবে। আর সেই ধানের শীষকে জয়ী করে। আমাদের নেতা তারেক রহমানকে এই আসন উপহার দিবো।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান। সভাপতিত্ব করেন পিরোজপুর ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি হাশেম প্রধান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, আজহারুল ইসলাম মান্নানের মেয়ে মারিয়া ইসলাম মুন্নি এবং পুত্রবধূ সাদিয়া ইসলাম জুঁই।
এছাড়াও উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সহ-সভাপতি রফিকুল ইসলাম, অর্থ সম্পাদক হান্নান বেপারী, ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নিজামুদ্দিন, হারুন-অর-রশিদ মিঠু, নোবেল মীর, রাকিব হাসান, মাসুম রানা, দেলোয়ার হোসেন, মোহাম্মদ শাহানুর, রিপন বেপারী, মকবুল হোসেন, জসিম আহমেদ বাবু, আল-আমিন বেপারী, মাসুদ বেপারী, ছাত্রদল নেতা রিফাত হোসেন বাবু, প্রমুখ।
সমাবেশ শেষে উপস্থিত নেতাকর্মীরা সাধারণ জনগণের মধ্যে বিএনপির ৩১ দফা লিফলেট বিতরণ ও গণসংযোগ করে সভার সমাপ্তি হয়।
