Wednesday, July 29, 2026
Homeধর্মসিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

সিদ্ধিরগঞ্জে খালেদা জিয়ার সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপারসন, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থ্যতা কামনায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে ৫টি মাদ্রাসার আলেম-ওলামায় কেরাম ও শিক্ষার্থীদের নিয়ে দোয়া মাহফিল করেছেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনিত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।

সোমবার (১ ডিসেম্বর) বাদ আছর সিদ্ধিরগঞ্জ থানাধীন মধ্য সানারপাড় বিডিডিএল মাঠে এই দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। এতে জামিয়া ইসলামিয়া উলুম সানারপাড় মাদরাসা ও এতিমখানা, জাবালে নূর তাহফিজুল কুরআন মাদরাসা, জামিয়া রাশিদিয়া মাদরাসা সহ ৫টি মাদরাসার আলেম ওলামা ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। বিপুলসংখ্যক আলেম ওলামায় কেরামগণ ও এতিমখানার শিক্ষার্থীরা দোয়া ও মিলাদ মাহফিলে অংশগ্রহণ করেছেন।

সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুনের সভাপতিত্বে থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক জুয়েল প্রধানের পরিচালনায় দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজহারুল ইসলাম মান্নান।

এসময় উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মজিবুর রহমান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির ৩নং ওয়ার্ড বিএনপি সভাপতি তৈয়ব হোসেন, বিএনপি নেতা হাজী মোহাম্মদ হোসেন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু, সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রেদোয়ান রহমান পাপ্পু, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রুবেল হোসেন, নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য আরমান হোসেন, আশিকুর রহমান অনি, থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আহমেদ হুমায়ুন কবির।

এছাড়াও উপস্থিত ছিলেন, নুরুল ইসলাম, কর্নেল, সুহিন, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য জাহাঙ্গীর আলম, মহানগর ছাত্রদলের সাবেক সহ-সভাপতি সিফাতুর রহমান রাজু, সিদ্ধিরগঞ্জ থানা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক সবুজ খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য জামাল হোসেন, সোনারগাঁও উপজেলা কৃষক দলের আহ্বায়ক ফজলুর হক ভূঁইয়া মেম্বার, যুগ্ম আহ্বায়ক কবির হোসেন, ৪নং ওয়ার্ড যুবদলের সভাপতি সোহেল মাহামুদ, ১নং ওয়ার্ড যুবদলের সেক্রেটারি মোস্তফা, মহানগর জাসাসের যুগ্ম আহ্বায়ক আব্দুল হাই ও সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদল নেতা জুবায়ের প্রমূখ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ