Wednesday, July 29, 2026
Homeধর্মবেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: আজহারুল ইসলাম মান্নান

বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রতীক: আজহারুল ইসলাম মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নেতা নন, তিনি গণতন্ত্রের প্রতীক। এখন আন্তর্জাতিক পরিমণ্ডলেও আপোষহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত। তাঁর অসুস্থতার কারণে দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা বাধাগ্রস্ত হয়েছে। আমরা আল্লাহর কাছে তাঁর দ্রুত আরোগ্য ও দীর্ঘায়ু কামনা করি। তিনি সুস্থ হয়ে উঠলে দেশের মানুষের অধিকার আদায়ের আন্দোলন আরও বেগবান হবে।

রবিবার (৩০ নভেম্বর) বিকেলে পিরোজপুর ইউনিয়নের ভাটিবন্দর মিফতাহুল উলূম মাদ্রাসা ও এতিমখানায় কয়েক হাজার এতিম, মাদ্রাসার শিক্ষার্থী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে তিনি এসব কথা বলেন।

দোয়া মাহফিলে সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সম্পাদক শহিদ সরকার, প্রচার সম্পাদক সেলিম হোসেন দিপু, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক খাইরুল ইসলাম সজিব, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির প্রচার সম্পাদক আবুল হোসেন, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাসির উদ্দিন,বিএনপি নেতা মাহবুব হাসান, রাকিব হাসানসহ স্থানীয় এলাকাবাসী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দেশব্যাপী বিএনপির নেতা-কর্মীদের নিরাপত্তা, জাতীয় রাজনীতির শান্তি এবং সোনারগাঁয়ের ঐক্যবদ্ধ বিএনপির সাফল্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ