Friday, July 31, 2026
Homeগণমাধ্যমসোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি অনিক, সম্পাদক মাজহারুল

সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি অনিক, সম্পাদক মাজহারুল

নিজস্ব প্রতিবেদকঃ স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক ইসলামকে সভাপতি ও আনন্দ টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

অন্যান্য পদে রয়েছেন,সিনিয়র সহ-সভাপতি ৭১ টেলিভিশনের শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক পদে আর টিভির মোশাররফ হোসেন খশরু, দপ্তর সম্পাদক পদে চ্যানেল এস এর হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে রয়েছেন বাংলা টিভির শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য পদে সদ্য সাবেক সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের পনির ভূঁইয়া ও সদস্য হিসেবে রয়েছেন নাগরিক টিভির আক্তার হোসেন।

৫ নভেম্বর বুধবার বিকেলে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনিক ইসলামের সভাপতিত্বে ও পনির ভূঁইয়ার সঞ্চালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সংবাদ সঠিক সময়ে প্রকাশ করে দেশ ও জনগনের সেবাদানের নিমিত্তে ২০২৪ সালের ১লা জুন সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছিলো।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ