Friday, July 31, 2026
Homeরাজনীতিমান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ

মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে গণসংযোগ ও লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ (সিদ্ধিরগঞ্জ-সোনারগাঁ) আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জ ১নং ওয়ার্ডের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (১ নভেম্বর) বিকেলে সিদ্ধিরগঞ্জ থানা ছাত্র দলের উদ্যোগে লিফলেট বিতরণকালে ধানের শীষের পক্ষে ব্যানার, ফ্যাস্টুন ও প্লে কার্ড হাতে নেতাকর্মীরা সুলতানের মোড় হতে মিছিল নিয়ে হিরাঝিল সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ অফিসের মোড়ে গিয়ে শেষ করে।

এ সময় উপস্থিত ছিলেন সোনারগাঁ পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক ফরহাদ সিকদার, সিদ্ধিরগঞ্জ থানা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক আজিজুর রহমান রাব্বি, সিদ্ধিরগঞ্জ থানা ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল জুবায়ের, সাবেক সহ সভাপতি মোঃ সাফিন, তন্ময়, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রাফি, ১নং ওয়ার্ড ছাত্রদলের সাবেক দপ্তর সম্পাদক মোঃ মেহেদী, ১নং ওয়ার্ড ছাত্রদল নেতা কামাল, মেহেদী, রেদওয়ান, সাগর ও নাদিমসহ ১নং ওয়ার্ড ছাত্রদলের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ