Friday, July 31, 2026
Homeরাজনীতি৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে নারীদের উঠান বৈঠক

৩১ দফা বাস্তবায়নে সোনারগাঁয়ে নারীদের উঠান বৈঠক

নিজস্ব প্রতিবেদকঃ রাষ্ট্র কাঠামো মেরামত ও দেশ গঠনের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ ও নারীদের নিয়ে উঠান বৈঠক হয়েছে। শনিবার (০১ নভেম্বর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ভবনাথপুর এলাকায় এ বৈঠক অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও নারায়ণগঞ্জ -৩ আসনের মনোনয়ন প্রত্যাশী অধ্যাপক ওয়াহিদ বিন ইমতিয়াজ বকুল।

অনুষ্ঠানে মরিয়ম জাহান রেখার সভাপতিত্বে বক্তব্য রাখেন তাজ মহল, রানু বেগম, রুনা আক্তার, সাগরিকা আক্তার, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দল নেতা খন্দকার সানোয়ার, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সদস্য মহসিন সরকার, বিএনপি নেতা নওয়াব সরকার, পিরোজপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা ফজলুল সরকার, আবুল কালাম, পিরোজপুর ইউনিয়ন বিএনপি নেতা মোহাম্মদ হান্নান মিয়া ও জামপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা শাহ আলম হাসু।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহবায়ক মাসুদ রানা বাবু, সনমান্দী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সৈয়দ কবির হোসেন, সোনারগাঁ সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম, বৈদ্যের বাজার ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার আদিব ও মাহমুব হোসেন লিমান প্রমুখ। আলোচনা শেষে ৩১ দফায় আগামীর অগ্রনায়ক শীর্ষক বুকলেট বিতরণ করা হয়।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ