Friday, July 31, 2026
Homeলাইফস্টাইলকাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা তরুণ নিহত

কাভার্ডভ্যানের চাপায় অটোরিকশায় থাকা তরুণ নিহত

নিজস্ব প্রতিবেদকঃ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাভার্ডভ্যান চাপায় অটোরিকশায় মাইন উদ্দিন (১৮) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) রাত ৮ ঘটিকার সময় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর ব্রিজের নিচে এ দুর্ঘটনা ঘটে। নিহত মাইন উদ্দিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিরিস্বর গ্রামের জাকির হোসেনের ছেলে।

কাঁচপুর হাইওযে় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান, ঢাকাগামী একটি কাভার্ডভ্যান ব্রিজের উপরে উঠলে নিয়ন্ত্রণ হারিয়ে পেছনে যায়। এসময় পিছনে থাকা একটি অটোরিক্সাকে চাপা দিলে মাঈন উদ্দিন নামে এক যাত্রী ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন। এসময় গুরুতর আহত হয় চালকসহ আরও এক যাত্রী।

তিনি বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দূর্ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেলেও গাড়িটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ