Friday, July 31, 2026
Homeরাজনীতিসোনারগাঁয়ে মহিলা দলের উঠান বৈঠক

সোনারগাঁয়ে মহিলা দলের উঠান বৈঠক

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা বাস্তবায়ন ও জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য হিসেবে মনোনয়ন প্রত্যাশী বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় উপজেলার সাদিপুর ইউনিয়নের হলদাবাড়ী গ্রামে উঠান বৈঠক ও আলোচনা সভা করেছে মহিলা দল।

সোমবার বিকেলে সোনারগাঁ উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এই উঠান বৈঠকে সভাপতিত্ব করেন উপজেলা বিএনপির মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার কাজল। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন্নাহার বেগম।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দীনা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু, উপজেলা জাসাসের সভাপতি আমির হোসেন, উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য মোঃ সেলিম, সাদিপুর ইউনিয়ন যুবদলের আহ্বায়ক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য সুমন মোল্লা ও রোকনুজ্জামান।

এছাড়াও উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য শাহ আলম, জামপুর ইউনিয়ন জাসাসের সাধারণ সম্পাদক সালাউদ্দিন, উপজেলা মহিলা দল নেত্রী নিলুফা আক্তার ও রাবিয়া আক্তারসহ স্থানীয় মহিলা দলের নেত্রীবৃন্দ।

উঠান বৈঠকে বক্তারা বলেন, বিএনপি জনগণের দল, দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে তারেক রহমানের প্রস্তাবিত ৩১ দফা হচ্ছে আগামী প্রজন্মের জন্য একটি রোডম্যাপ। এই দফাগুলো বাস্তবায়নের মধ্য দিয়েই জনগণের অধিকার ও ন্যায্য শাসন প্রতিষ্ঠিত হবে।

বক্তারা বলেন, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আজহারুল ইসলাম মান্নানের নেতৃত্বে সোনারগাঁয়ে এখন জনতার জাগরণ শুরু হয়েছে। নারী সমাজ আজ বিএনপির এই গণআন্দোলনের পাশে রয়েছে।

উঠান বৈঠকে এলাকার শতশত নারী অংশগ্রহণ করেন। তারা তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা সম্পর্কে অবগত হন এবং তৃণমূলে ছড়িয়ে দেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ