Friday, July 31, 2026
Homeরাজনীতিসোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ

সোনারগাঁয়ে জামায়াতে ইসলামীর গণসংযোগ

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ- সিদ্ধিরগঞ্জ) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী প্রিন্সিপাল ডক্টর মো. ইকবাল হোসাইন ভূঁইয়া মেঘনা শিল্পাঞ্চল প্রতাবনগর, ইসলামপুর, আদর্শগ্রাম, গঙ্গানগর ও নিউটাউন বাসস্ট্যান্ড এলাকায় জনগণের সাথে সম্পৃক্ততায় গণসংযোগ করেছেন।

এসময় জামায়াতের প্রার্থী ও কর্মীরা জনগণকে পি আর পদ্ধতি ও জুলাই সনদের গুরুত্বসহ জামায়াতের ৫ দফা দাবির যৌক্তিকতা তুলে ধরে দাড়িপাল্লার পক্ষে ভোট চান। পিরোজপুর ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে ৫ অক্টোবর রবিবার বিকাল তিনটা থেকে শুরু করে অনেক রাত পর্যন্ত চলে এ গণসংযোগের কাজ।

এ সময় উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা দক্ষিণ জামায়াতের আমীর মাহবুবুর রহমান, সেক্রেটারি আসাদুজ্জামান আসাদ মোল্লা, পিরোজপুর ইউনিয়ন জামায়াতের আমীর নুরুল ইসলাম, সেক্রেটারি শাহ-আলম, ৯নং ওয়ার্ডের জামায়ত নেতা আব্দুল বাতেন, আলী আকবর, ওমর ফারুক, ইউসুফ, সফিকুল ইসলাম, নুরুউদ্দিন, আমানউল্লাহ, জয়নাল, বাদল, শরীফ, মনির হোসেন, ইসলাম ও শাহজাহান প্রমুখ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ