Friday, July 31, 2026
Homeরাজনীতিআজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় সিদ্ধিরগঞ্জে বিএনপির লিফলেট বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজ শেষে সিদ্ধিরগঞ্জ থানার ৩ নং ওয়ার্ডের মাদানী নগর মাদ্রাসা মসজিদ, বটতলা জামে মসজিদ, নিমাই কাশেমী জামে মসজিদ এবং লন্ডন মার্কেট জামে মসজিদে মুসল্লিদের মাঝে এ লিফলেট বিতরণ করা হয়।

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রিপন সরকার, সোনারগাঁ উপজেলা বিএনপি নেতা মাসুম রানা, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রোবেল হোসাইন, নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শাহিন আহম্মেদ, সোনারগাঁ উপজেলা বিএনপির প্রচার সম্পাদক মো. সেলিম হোসেন দিপু, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আমির হোসেন, ছাত্র বিষয়ক সম্পাদক সোহেল রানা, সহ প্রচার সম্পাদক সোহরাব হোসেন এবং সহ ছাত্র বিষয়ক সম্পাদক ইমরান ফারুক ও কবির আহম্মেদ।

এছাড়াও উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. আশরাফুল ইসলাম, এম বি আর কর্নেল রাসেল, মিরাজ, শাহ আলম, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক কমিটির সদস্য সুমন মোল্লা, রোকনুজ্জামান, সোনারগাঁ পৌর যুবদল নেতা সালেহ মুছা, উপজেলা যুবদল নেতা খায়রুল ইসলাম কিরণ ও মো. জামান মিয়াসহ স্থানীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণকালে বক্তারা বলেন, রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন ছাড়া দেশে গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়। জনগণকে সাথে নিয়ে এ দফাগুলো বাস্তবায়ন করবে বিএনপি। এজন্য ঘরে ঘরে লিফলেট পৌঁছে দেওয়ার পাশাপাশি প্রতিটি মানুষের কাছে এ দাবিগুলো তুলে ধরতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো হয়।

কর্মসূচি শেষে স্থানীয় মুসল্লিরা বিএনপির এ উদ্যোগকে স্বাগত জানান এবং দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতিতে ইতিবাচক পরিবর্তনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ