নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা উপলক্ষে বারদী, আনন্দবাজার ও বৈদ্যেরবাজার এলাকায় স্থানীয় নেতৃবৃন্দদের সাথে নিয়ে ১১ টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান।
বৃহস্পতিবার (২ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার বিভিন্ন এলাকায় অবস্থিত পূজামণ্ডপগুলোতে গিয়ে পূজারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এ সময় পূজার পরিবেশ শান্তিপূর্ণ ও উৎসবমুখর রাখার আহ্বান জানান নেতারা।
পরিদর্শনকালে আজহারুল ইসলাম মান্নান বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই মিলে এই সম্প্রীতির ঐতিহ্যকে ধরে রাখতে হবে। পূজা যেন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয় সে বিষয়ে দলীয়ভাবে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলেও আশ্বাস দেন তিনি।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, পৌর বিএনপির সভাপতি শারজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোঃ মোতালেব হোসেন, উপজেলা বিএনপির সহ সভাপতি তাইজুল ইসলাম, মোগরাপাড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আতাউর রহমান, বৈদ্দ্যেরবাজার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, যুগ্ম-সম্পাদক আলমগীর হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ ও প্রচার সম্পাদক মোঃ সেলিম হোসেন দিপু।
এছাড়াও উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক করিম রহমান, পৌর সেচ্ছাসেবক দলের আহবায়ক ফারুক আহাম্মেদ, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল রানা, জাসাসের সভাপতি আমির হোসেন, পৌর শ্রমিক দলের আহবায়ক আবুল হোসেন, বারদী ইউনিয়ন যুবদলের আহবায়ক আব্দুল আলী, যুবদল নেতা রাকিব হাসান, বারদী ইউনিয়ন বিএনপি নেতা নাছির মেম্বার, হালিম মেম্বার, মতিন মিয়া, বৈদ্যেরবাজার ইউনিয়ন যুবদল নেতা আমিনুল ইসলাম, খায়রুল ইসলাম, রতন মিয়া ও মাহফুজুর রহমান-সহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের প্রায় ৩ শতাধিক নেতৃবৃন্দ।
