Friday, July 31, 2026
Homeস্বাস্থ্যডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৫১৪

ডেঙ্গুতে মৃত্যুশূন্য দিনে আক্রান্ত ৫১৪

এডিস মশাবাহিত রোগ ডেঙ্গু আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৫১৪ জন। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হওয়া রোগীর সংখ্যা দাঁড়াল ৪৫ হাজার ২০৬ জনে। এদিকে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১৮৮ জনের।

শনিবার (২৭ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।

এদিকে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীদের মধ্যে ঢাকা বিভাগের ২৮৬ জন,বরিশাল বিভাগের ১১৫ জন,চট্টগ্রাম বিভাগের ৯০ জন, ময়মনসিংহ বিভাগের ১৫ জন, রাজশাহী বিভাগের ৮ জন রোগী রয়েছেন।

চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট মৃত্যু মৃত্যু হয়েছে ১৮৮ জনের।যাদের মধ্যে পুরুষ ৯৬ জন এবং নারী ৯২ জন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ