নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে জামপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ ডিসেম্বর) দুপুরে জামপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. গিয়াস উদ্দিনের সভাপতিত্বে ও জামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. গোলজার হোসেনের সার্বিক সহযোগিতায় এম্পায়ার কোম্পানির বালুর মাঠে কয়েক হাজার মাদ্রাসা শিক্ষার্থী ও উপস্থিত হাজারো নেতাকর্মীদের অংশগ্রহণে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, মোঃ মোতালেব হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, হারুন অর রশিদ মিঠু, জাসাসের সভাপতি আমির হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও আলিনুর বেপারী প্রমুখ।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া আজীবন গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তাঁর সুস্থতার জন্য দেশের প্রতিটি মানুষ দোয়া করছেন। তাই আজকের এই দোয়া মাহফিল বেগম জিয়ার প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও দায়িত্ববোধের প্রতীক। দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন। পরে উপস্থিত সাধারণ মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।
