Wednesday, July 29, 2026
Homeধর্মখালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সোনারগাঁয়ে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত

জাগোবিডি অনলাইনঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রাণ।

মান্নান বলেন, বেগম জিয়া শুধু একজন ব্যক্তি নন, তিনি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন। তিনিই আমাদের বাংলাদেশ। তাই সেরে উঠুন বাংলাদেশ এই প্রার্থনা করি। আমরা তাঁর দ্রুত আরোগ্য ও দেশের কল্যাণে আল্লাহর রহমত কামনা করছি।

শুক্রবার (৫ ডিসেম্বর) বিকেলে উপজেলার শম্ভুপুরা ইউনিয়নের হোসেনপুর হাই স্কুল মাঠে হাজার হাজার নেতাকর্মী ও স্থানীয় মুসল্লিদের অংশগ্রহণে আয়োজিত বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সোনারগাঁ বিএনপি ও শম্ভুপুরা ইউনিয়ন বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মনিরুজ্জামান, পৌর বিএনপির সভাপতি হাজী শারজাহান মেম্বার, মোঃ মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান সেন্টু, সোনারগাঁ বিএনপির যুব বিষয়ক সম্পাদক নোবেল মীর, কৃষক দলের আহবায়ক ফজলুল হোসেন, নিজাম উদ্দিন, সেলিম হোসেন দিপু, কাউসার আহমেদ, আলিনুর বেপারী প্রমুখ।

দোয়া মাহফিলে বক্তারা বলেন,“দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজীবন গণতন্ত্র, মানুষের ন্যায়সঙ্গত অধিকার এবং ভোটের অধিকার প্রতিষ্ঠার সংগ্রাম করেছেন। তিনি কখনো পিছপা হননি, কখনো আপস করেননি। জনগণের কল্যাণই ছিল তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তাঁর সুস্থতার জন্য আজ শুধু বিএনপি নয়, দেশপ্রেমে বিশ্বাসী প্রতিটি মানুষই আন্তরিকভাবে দোয়া করছেন।আমরা সবাই মহান আল্লাহর কাছে প্রার্থনা করি। তিনি যেন দ্রুত সুস্থতা লাভ করেন, সুস্থ হয়ে আবার জনগণের মাঝে ফিরে আসেন এবং দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের যাত্রায় আমাদের অনুপ্রেরণার উৎস হয়ে থাকেন।

দোয়া মাহফিলে উপস্থিত সবাই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত রোগমুক্তি ও সুস্থতা কামনা করেন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ