Wednesday, July 29, 2026
Homeক্যাম্পাসতারেক রহমানের জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজ করলেন মান্নান

তারেক রহমানের জন্মদিনে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে মধ্যাহ্নভোজ করলেন মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনীত প্রার্থী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের উদ্যোগে সোনারগাঁয়ে তারেক রহমানের জন্মদিন উপলক্ষে দোয়া, কোরআন তেলাওয়াত ও মধ্যাহ্নভোজনের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার পিরোজপুর ইউনিয়নের ঝাউচর দারুল উলুম ও আশপাশের প্রায় ১০ টি মাদ্রাসার শিক্ষার্থীদের অংশগ্রহণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। শুরুতে শিক্ষার্থীরা পবিত্র কোরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন। দেশের শান্তি, সমৃদ্ধি এবং দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু কামনার পাশাপাশি বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনা ও আরাফাত রহমান কোকোর আতœার মাগফেরাত কাওমনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে মাদ্রাসার সহস্রাধিক শিক্ষার্থীর মধ্যে মধ্যাহ্নভোজ বিতরণ করেন আজহারুল ইসলাম মান্নান। এ সময় তিনি বলেন, তারেক রহমান শুধু বিএনপির নেতা নন, তিনি এই দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তার জন্মদিনে অসহায়, দরিদ্র ও শিক্ষার্থীদের সঙ্গে আনন্দ ভাগ করে নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব।

স্থানীয় নেতাকর্মী, গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ কর্মসূচিতে উপস্থিত ছিলেন। মানবিক উদ্যোগ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মান্নানের এ ধরনের সামাজিক কর্মকাণ্ডের প্রশংসা করেন। চলমান নির্বাচনী পরিবেশেও সামাজিক দায়িত্ব পালনে নেতাদের এগিয়ে আসা প্রয়োজন বলে মন্তব্য করেন স্থানীয়রা।

অনুষ্ঠান শেষ হওয়ার প্রাক্কালে আজহারুল ইসলাম মান্নান মাদ্রাসা নিকটবর্তী কবরস্থানে গিয়ে মৃত আতœীয়স্বজন ও কবরে শায়িতদের জন্য দোয়া করেন। পরিশেষে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে চকলেট বিতরণ করে হাসিখুশি আলাপচারিতায় ছোটছোট শিক্ষার্থীদের ভালবাসায় শিক্ত হন এই নেতা।

এসময় উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম-আহবায়ক খাইরুল ইসলাম সজিব, উপজেলা বিএনপির সদস্য আলীনুর বেপারী, অর্থ সম্পাদক হান্নান বেপারী, মাদ্রাসার সকল শিক্ষকবৃন্দ, বিএনপি নেতা মাসুম রানা, বিএম ডালিম, হাসান বশরী, শাহানুর মিয়া, শাহীন রেজা ও ফারুক হোসেন প্রমুখ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ