Friday, July 31, 2026
Homeরাজনীতিসোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাটি: মান্নান

সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাটি: মান্নান

নিজস্ব প্রতিবেদকঃ বিএনপিএর জাতীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান বলেছেন, সোনারগাঁ প্রাচীন বাংলার রাজধানী, ইতিহাস ও সংস্কৃতির কেন্দ্রবিন্দু। স্বাধীনতার পর থেকে এই অঞ্চলের মানুষ সব সময়ই জাতীয়তাবাদী চিন্তা ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেভাবে গণতন্ত্র ফিরিয়ে দিয়েছিলেন, আজ তারেক রহমান সেই গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই চালিয়ে যাচ্ছেন। সোনারগাঁয়ের মানুষ তার নেতৃত্বে ঐক্যবদ্ধ। সোনারগাঁয়ের মাটি তারেক রহমানের ঘাঁটি। এই মাটিতে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, হচ্ছে এবং ভবিষ্যতেও হবে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিকেলে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, তারেক রহমানের ৩১ দফা হচ্ছে একটি জনগণের রাষ্ট্র গঠনের রূপরেখা। এই দফাগুলোর প্রতিটি জনগণের অধিকার, বিচার, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার। আমি বিশ্বাস করি, এই দফাগুলো বাস্তবায়িত হলে বাংলাদেশ একটি উন্নত, ন্যায়ভিত্তিক ও সমৃদ্ধ রাষ্ট্রে পরিণত হবে।

সাদিপুর ইউনিয়ন বিএনপির সভাপতি কামরুজ্জামান মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন।

এছাড়া উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শাহজাহান মিয়া, উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি নজরুল ইসলাম টিটু, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আতাউর রহমান, সাদিপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রহমান সরকার, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্মআহবায়ক খাইরুল ইসলাম সজিব, সহ-সভাপতি হারুন অর রশিদ মিঠু সোনারগাঁ উপজেলা যুবদলের যুগ্ন আহবায়ক কাওসার আহমেদ ও রাকিব হাসান প্রমুখ।

সভা শেষে হাজারো নারী-পুরুষদের মাঝে তারেক রহমান ঘোষিত ৩১ দফা সম্পর্কে অবহিতকরণ এবং লিফলেট বিতরণ করা হয়। পুরো অনুষ্ঠানজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ। এসময় জনস্রোতে সাদিপুর ইউনিয়ন মুখরিত হয়ে ওঠে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ