নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির ধানের শীষ প্রতীকে মনোনয়ন প্রত্যাশি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নানের সঙ্গে নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সাধারণ সম্পাদক সাইফুল্লাহ মোহাম্মদ ফয়সালের নেতৃত্বে সিদ্ধিরগঞ্জ থানা ও বিভিন্ন ওয়ার্ডের কৃষকদলের নেতাকর্মীরা সৌজন্য সাক্ষাৎ করেছেন।
শনিবার (১১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পনগরী এলাকার বেপারী ভবনে এ সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় আজহারুল ইসলাম মান্নান বলেন, আমার সৌভাগ্য যে আজকে সিদ্ধিরগঞ্জ থানার নেতাকর্মীরা আমার বাসায় এসেছেন। সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানা এক হওয়ায় এই সুযোগ তৈরি হলো। আমি এমপি হই বা না হই সোনারগাঁ উপজেলার মতই সিদ্ধিরগঞ্জবাসী ও সিদ্ধিরগঞ্জের নেতাকর্মীদের পাশে আছি এবং থাকবো।
এসময় আজহারুল ইসলাম মান্নানের সাথে ফুল দিয়ে শুভেচ্ছা বিনিময়ে করেন কৃষক দলের নেতাকর্মীরা।
