Wednesday, September 16, 2026
Homeআন্তর্জাতিকভারতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

ভারতে বিজয়ের জনসভায় পদদলিত হয়ে নিহত ৩৯

ভারতের তামিলনাড়ুতে অভিনেতা থালাপতি বিজয়ের রাজনৈতিক দল তামিলাগা ভেত্রি কাজাগামের (টিভিকে) জনসভায় পদদলিত হয়ে নারী ও শিশুসহ অন্তত ৩৯ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ৪০ জনের বেশি।

শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় কারুর জেলার ভেলুসামাইপুরামে এ দুর্ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস সর্বশেষ আপডেটে ৩৯ জন নিহত হওয়ার তথ্য জানিয়েছে।

নিহতদের মধ্যে ১৬ জন নারী, ৯ জন পুরুষ ও ৬ শিশু রয়েছেন বলে জানিয়েছেন তামিলনাড়ুর স্বাস্থ্যমন্ত্রী মা সুভ্রামানিয়ান।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত পৌনে ৮টার দিকে বিপুলসংখ্যক মানুষ থালাপতি বিজয়কে একনজর দেখার জন্য মঞ্চের দিকে ধাবিত হলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়। হুড়োহুড়ির মধ্যে অনেকেই অচেতন হয়ে পড়েন। শিশুরা পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। পুলিশ ও স্বেচ্ছাসেবকেরা পরিস্থিতি সামাল দেওয়ার আগেই অনেকে পদদলিত হন।

পুলিশ সূত্র জানিয়েছে, সমাবেশে প্রায় ৩০ হাজার মানুষের অনুমতি থাকলেও প্রায় দ্বিগুণ অর্থাৎ ৬০ হাজার মানুষ সেখানে জড়ো হয়েছিলেন। অতিরিক্ত ভিড়ের কারণে প্রবেশপথে জট তৈরি হয়। মঞ্চের চারপাশে পর্যাপ্ত জায়গা না থাকায় চাপ আরও বেড়ে যায়।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ