Wednesday, July 29, 2026
Homeবিনোদনএখন ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে পারি না : বিদ্যা সিনহা সাহা মিম

এখন ইচ্ছে মতো ঘোরাঘুরি করতে পারি না : বিদ্যা সিনহা সাহা মিম

প্রতি বছরের মতো এবারো খুশির বার্তা নিয়ে এসেছে শারদীয় দুর্গা পূজা। সাধারণ মানুষদের পাশাপাশি তারকারাও মেতে উঠেছেন পূজার আনন্দে। কেমন কাটছে তারকাদের পূজা, কি করছেন তারা? সেসব নিয়েই আমাদের এবারের আয়োজন।

পূজা উদযাপন ও নানা বিষয়ে বাংলাদেশের খবরের সঙ্গে আজ কথা বললেন জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মিম। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

বাংলাদেশের খবর : কেমন আছেন, দিনকাল কেমন কাটছে?

বিদ্যা সিনহা সাহা মিম : এই তো ভাল যাচ্ছে। একটা টিভিসির শুটিংয়ে ছিলাম। টুকটাক ব্যস্ততার ভেতর দিয়েই দিন পার হচ্ছে।

বাংলাদেশের খবর : অনেক দিন ধরে আপনাকে সিনেমার শুটিংয়ে দেখছি না, কারণ কি?

বিদ্যা সিনহা সাহা মিম : আসলে করার মতো প্রোপার প্রজেক্ট আমি এখনো পাইনি। প্রচুর প্রজেক্টের অফার আসে কিন্তু সেগুলো অ্যাকচুয়ালি আমার মন মতো হয় না।  আমি যেহেতু অনেক বেছে বেছে কাজ করতে চাই। সেক্ষেত্রে ঠিকঠাক না হলে কাজ করি না।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ