Wednesday, July 29, 2026
Homeজাতীয়নৃশংসতার ১৭টি ভিডিও দেখলেন ট্রাইব্যুনাল, টিস্যু দিয়ে চোখ মুছলেন সাবেক আইজিপি মামুন

নৃশংসতার ১৭টি ভিডিও দেখলেন ট্রাইব্যুনাল, টিস্যু দিয়ে চোখ মুছলেন সাবেক আইজিপি মামুন

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে সারা দেশে ছাত্র-জনতার ওপর চালানো হয় ভয়াবহ নৃশংসতা। ওই নৃশংসতার ১৭টি ভিডিও ট্রাইব্যুনালে দেখানো হয়; যা সরাসরি সম্প্রচার করা হয় বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে।

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলায় সর্বশেষ সাক্ষী হিসেবে আজ রোববার ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার উপপরিচালক মো. আলমগীর জবানবন্দি দেওয়ার সময় ভিডিওগুলো প্রচার করা হয়। তিনি এ মামলার তদন্ত কর্মকর্তা। তবে জবানবন্দি শেষ না হওয়ায় আগামীকাল সোমবার পরবর্তী দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ