Wednesday, July 29, 2026
Homeজাতীয়এবার দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা এক হাজার বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এবার দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা এক হাজার বেড়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এ বছর শারদীয় দুর্গাপূজায় মণ্ডপের সংখ্যা গত বছরের তুলনায় এক হাজার বেড়েছে। একই সঙ্গে নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসংখ্যা বেড়েছে।

আজ রোববার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আইনশৃঙ্খলা-সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে এ তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এ বছর সারা দেশে পূজামণ্ডপের সংখ্যা ৩৩ হাজার ৩৫৫; যা গত বছরের চেয়ে প্রায় এক হাজার বেশি। দুর্গাপূজার মণ্ডপের নিরাপত্তায় ২৪ সেপ্টেম্বর থেকে প্রতিটি পূজামণ্ডপে আনসার সদস্যরা নিরাপত্তা রক্ষার দায়িত্ব পালন শুরু করেছেন। আগামী ২ অক্টোবর দশমী (প্রতিমা বিসর্জনের দিন) পর্যন্ত মোট ৯ দিন সারা দেশে ২ লাখ ৩ হাজার ৫৬৪ জন আনসার সদস্য মোতায়েন থাকবেন। এ ছাড়া দুর্গাপূজার নিরাপত্তায় সারা দেশে প্রায় এক লাখ সশস্ত্র বাহিনীর সদস্য কাজ করছেন। অপর দিকে সারা দেশে ৭০ হাজার পুলিশ ও ৪৩০ প্লাটুন বিজিবি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তায় দায়িত্ব পালন করছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ