Friday, July 31, 2026
Homeসারাদেশসোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে দূর্ঘটনায় কিশোর নিহত

সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে দূর্ঘটনায় কিশোর নিহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পূজা মন্ডপে ঘুরতে এসে অটোরিকশা দূর্ঘটনায় অভয় দাস (১৪) নামের এক কিশোর নিহত হয়েছে।

রবিবার (২৮ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কাবিলগঞ্জ ঋষী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত কিশোর অভয় দাস কুমিল্লা জেলার মেঘনা উপজেলার বড়কান্দা এলাকার কোপানন্দ দাসের ছেলে।

নিহতের স্বজন অপু দাস জানান, পূজা উপলক্ষে মেঘনা উপজেলা থেকে সোনারগাঁয়ের কাবিলগঞ্জ এলাকায় পিসির বাড়িতে বেড়াতে আসে অভয় দাস ও তার পরিবার। সন্ধ্যায় পাশ্ববর্তী কাবিলগঞ্জ ঋষীপাড়া এলাকায় পূজা মন্ডপে অটোরিকশা দিয়ে ঘুরতে বের হয়। একটি অটোরিকশা আরেকটি অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে রাস্তার পাশের খালে পরে গিয়ে ঘটনাস্থলেই অভয় দাসের মৃত্যু হয়।

সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) সামরুল ইসলাম জানান, দূর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ