Wednesday, July 29, 2026
Homeঅপরাধডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

ডোবা থেকে অজ্ঞাত যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে সড়কের পাশে একটি ডোবা থেকে অজ্ঞাত পরিচয়ের অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৬ ডিসেম্বর) দুপুরে উপজেলার সুখেরটেক গ্রাম থেকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়দের মতে, দুপুরে ডোবাতে মাছ ধরার জন্য দুই শিশু পানিতে নামে। এসময় তারা লাশটি দেখে স্থানীয়দের জানালে পরে পুলিশকে খবর দেয়ে। পুলিশ ঘটনাস্থলে এসে নিহতের মরদেহ উদ্ধার করে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল হাসান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। পরিচয় পেলে বিস্তারিত বলা যাবে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ