Friday, July 31, 2026
Homeজাতীয়কোন দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

কোন দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের প্রত্যাখ্যান করবে: সালাহউদ্দিন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ধর্মের ভিত্তিতে রাজনীতিতে বিভাজন চাই না। বিএনপি সব ধর্ম বর্ণের সমন্বয়ে রাজনীতি করে, তাই গণতান্ত্রিকভাবে ভোটাধিকার প্রয়োগের অধিকার পূর্ণাঙ্গভাবে প্রতিষ্ঠা করতে চায় চাই।

মঙ্গলবার জাতীয়তাবাদী ওলামা দলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যমে এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, দেশের জনগণ নির্বাচনমুখী। সম্ভাব্য প্রার্থীরা জনসংযোগে আছেন। কোন দল নির্বাচন বাধাগ্রস্ত করতে চাইলে জনগণ তাদের চিহ্নিত করবে এবং রাজনৈতিকভাবে প্রত্যাখ্যান করবে। বাংলাদেশ প্রতিদিন

দেশের গণতন্ত্র প্রক্রিয়া উত্তরণে বাঁধা সৃষ্টি করার চেষ্টা এখন দৃশ্যমান- এ কথা জানিয়ে সালাহউদ্দিন বলেন, দেশি-বিদেশি শক্তি যারাই ষড়যন্ত্র করবে তাদের প্রতিহত করার জন্য জনগণ প্রস্তুত। দেশের মানুষ পিআর পদ্ধতির বিপক্ষে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ