Home / রাজনীতি / দলীয় নেতাকর্মীদের ক্ষোভ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে !

দলীয় নেতাকর্মীদের ক্ষোভ ইয়াবাসহ আটকের ঘটনায় আলোচিত সেই ‘লুঙ্গি মিজান’ ফের বিএনপির মিছিলে !

নিজস্ব প্রতিবেক :

গতকাল বৃহস্পতিবার আওয়ামী লীগের ডাকা কর্মসূচির (লকডাউন) প্রতিবাদে সোনারগাঁ পৌরসভা বিএনপি ও এর অঙ্গ সংগঠনের উদ্যোগে আয়োজিত একটি বিক্ষোভ মিছিলে তাকে অংশে আলোচনায় ফের ‘লুঙ্গি মিজান’

বেশ কিছুদিন আগে ৭০ পিস ইয়াবাসহ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া আলোচিত মাদক কারবারি মিজানুর রহমান ওরফে ‘লুঙ্গি মিজান’ দীর্ঘদিন আড়ালে থাকার পর নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ফের রাজনীতিতে সক্রিয় হওয়ার চেষ্টা করছেন। তার এই উপস্থিতিকে কেন্দ্র করে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

স্থানীয় সূত্র ও পূর্ববর্তী ঘটনার বিবরণ অনুযায়ী, সোনারগাঁ পৌরসভার দত্তপাড়া এলাকার মতিন সাহেবের বাগানে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মিজানুর রহমান ওরফে লুঙ্গি মিজান ও তার এক সহযোগীকে গ্রেপ্তার করেছিল সোনারগাঁ থানা পুলিশ।

এলাকাবাসীর ভাষ্যমতে, লুঙ্গি মিজান এলাকায় একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত ছিলেন এবং মাদকের ডিলার হিসেবে পুরো পৌর এলাকায় মাদক সরবরাহ করতেন। ওই ঘটনার আগেও মাদকসহ তিনি একাধিকবার পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছিলেন।

মাদক মামলায় গ্রেপ্তার ও ব্যাপক সমালোচনার পর থেকে তিনি দীর্ঘদিন প্রকাশ্য রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিজেকে গুটিয়ে রেখেছিলেন। তবে দীর্ঘ বিরতির পর গতকাল পৌরসভার অঙ্গ সংগঠনের ব্যানারে অনুষ্ঠিত প্রতিবাদ মিছিলে তাকে সক্রিয়ভাবে অংশ নিতে দেখা গেলে বিষয়টি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের একাধিক নেতাকর্মী ক্ষোভ প্রকাশ করে জানান, একাধিকবার মাদকসহ গ্রেপ্তার হওয়া একজন চিহ্নিত মাদক কারবারির দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ দলের ভাবমূর্তি চরমভাবে ক্ষুণ্ন করছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন তৃণমূল কর্মী অভিযোগ করেন, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের পাশ কাটিয়ে এ ধরনের বিতর্কিত ব্যক্তিদের মিছিলে সুযোগ দেওয়ায় দলের ভেতরে চরম অসন্তোষ তৈরি হয়েছে।

এদিকে,পৌর বিএনপির একাংশের নেতাদের দাবি, বিক্ষোভ মিছিলে বিপুল সংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেওয়ায় কে বা কারা সেখানে যুক্ত হয়েছেন, তা তাৎক্ষণিকভাবে পৌর বি,এন,পির নেতাদের নজরে আসেনি। তবে এ বিষয়ে মিজানুর রহমানের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *