Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
জাতীয়রাজনীতিসারাদেশ

আপনাদের বিশ্বাস ও ভালবাসা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি: মান্নান

By Fusion Bangla News
January 30, 2026 1 Min Read
0

আমাদের সোনারগাঁওঃ গণসংযোগে আবেগঘন কণ্ঠে নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি ক্ষমতার রাজনীতি করতে আসিনি। আমি এসেছি আপনাদের ভালোবাসার রাজনীতি করতে। আপনারা যে বিশ্বাস ও ভালোবাসা দিয়েছেন, তা আমার জীবনের সবচেয়ে বড় শক্তি। ইনশাআল্লাহ আপনাদের ভোটে নির্বাচিত হলে সোনারগাঁকে অন্যায়, দুর্নীতি ও ভয়মুক্ত একটি জনপদ হিসেবে গড়ে তুলবো।

শুক্রবার (৩০ জানুয়ারি) বাদ জুম’আ সোনারগাঁয়ের পিরোজপুর ইউনিয়নের নির্বাচনী গণসংযোগে এক উঠান বৈঠকে ভোটারদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, জনগণের ভোটের অধিকার ফিরিয়ে আনা এবং মানুষের ন্যায্য দাবি আদায়ের লড়াইয়ে বিএনপি কখনো পিছপা হবে না।

এসময় গণসংযোগে সোনারগাঁয়ের পিরোজপুর এলাকায় জনসমুদ্রের সৃষ্টি হয়। ধানের শীষ প্রতীকের পক্ষে আয়োজিত গণসংযোগে নেতাকর্মী ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি এলাকায় নির্বাচনী আবহকে আরও প্রাণবন্ত করে তোলে। মানুষের ঢল নামায় পুরো এলাকায়। জনতার উচ্ছ্বাস, স্লোগান আর আবেগে মুখর হয়ে ওঠে চারদিক।

ধানের শীষ প্রতীক হাতে নিয়ে দূর-দূরান্ত থেকে দলে দলে ছুটে আসেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। স্লোগানে স্লোগানে কেঁপে ওঠে পিরোজপুরের রাজপথ। জনতার মাঝেই যেন ফুটে ওঠে পরিবর্তনের প্রত্যাশা আর নতুন দিনের স্বপ্ন।

স্থানীয় ভোটাররা বলছেন, আজহারুল ইসলাম মান্নান কেবল একজন প্রার্থী নন তিনি মানুষের আস্থার প্রতীক। সুখে-দুঃখে পাশে থাকা, অন্যায়ের বিরুদ্ধে সাহসী অবস্থান এবং সাধারণ মানুষের কথা বলার মানুষ হিসেবেই তিনি সবার হৃদয়ে জায়গা করে নিয়েছেন। তাই এই গণসংযোগ যেন নিছক রাজনৈতিক কর্মসূচি নয়, বরং মানুষের ভালোবাসার বহিঃপ্রকাশ।

গনসংযোগে উপস্থিত ছিলেন, পিরোজপুর ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান, সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন, রফিকুল ইসলাম বিডিআর, শহিদ সরকার, ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, সফিউল আলম বাচ্চু, মোহাম্মদ আলী, এডভোকেট দিপু, আবুল হোসেন, তমিজ উদ্দিন, আলিনুর বেপারী, হাসান মোল্লা, জুয়েল বেপারী ও রিপন বেপারী প্রমুখ৷

Tags:

বিএনপিমান্নানসিদ্ধিরগঞ্জসোনারগাঁও
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

তারেক রহমান পরীক্ষিত ও ত্যাগী নেতাদের হাতে ধানের শীষ তুলে দিয়েছেন

Next

লিজেন্ড কাপ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল, সোনালী অতিতের জয়

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme