এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশস্বাস্থ্য

সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রবাসির গাড়িতে ডাকাতি, আহত-২

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 9, 2025 2 মিনিটে পড়া
0

নিজস্ব প্রতিবেদকঃ বিমানবন্দর যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় মারিখালী সেতুর ওপর বুধবার ভোরে বিদেশ যাত্রীর গাড়ীতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাত দল ছুরিকাঘাত করে এনামুল হক (৪৯) নামে গ্রীস প্রবাসীর সঙ্গে থাকা নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাত দল প্রবাসী এনামুল হক ও গাড়ী চালক আবু মুসাকে ছুরিকাঘাতে আহত করে।

কাঁচপুর হাইওয়ে পুলিশের একটি দল প্রবাসী ও চালককে উদ্ধার করে মহাসড়কের পাশে মদনপুর এলাকায় আল বারাকা নামে একটি প্রাইভেট ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা করায়। এঘটনায় গ্রীস প্রবাসী এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারন ডায়েড়ি (জিডি) করেছেন।

পুলিশ ও ভূক্তভোগী বিদেশ যাত্রী জানান, কুমিল্লা থেকে রাতে (ঢাকা-মেট্রো-গ ৪৫-৪৩৪৫) একটি প্রাইভেটকার যোগে শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দর যাওয়ার উদ্দ্যেশে রওয়না হয়। চলন্ত পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পিরোজপুর এলাকায় মারিখালী সেতুর ওপর ভোর ৪.২০ মিনিটের দিকে তাদের গাড়ীর সামনে কয়েকটি মালবাহী ট্রাক ধীর গতি থাকায় ডাকাত দল তাদের গাড়ীটির গতিরোধ করে।

এসময় ৭/৮ জনের একটি ডাকাত দল প্রাইভেটকারের গ্লাস ভেঙ্গে গাড়ীর চালক ও প্রবাসী যাত্রীকে চাকু, ছুরি, রামদা ও দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে গ্রীস প্রবাসীর সঙ্গে থাকা নাগরিকত্ব কার্ড, নগদ টাকা ও দুটি মোবাইল ফোন লুট করে নিয়ে যায়। এসময় ডাকাতিতে বাধা দেওয়ায় ডাকাতদল প্রবাসি যাত্রী ও চালককে ছুরিকাঘাত করে আহত করে। গ্রীস প্রবাসী এনামুল হক কুমিল্লা জেলার নাঙ্গলকোট ভাসেন্ডা এলাকার নুর মিয়ার ছেলে, গাড়ীর চালক আবু মুসা কুমিল্লা জেলার দেবীদার বেহারমন্ডল এলাকার আব্দুস সাত্তারের ছেলে।

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হাসান খান বলেন, গ্রীস প্রবাসী এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি সাধারণ ডায়েড়ি (জিডি) করেছেন। সাধারন ডায়েড়ির উপর ভিত্তি করে ছায়া তদন্ত করা হবে।

ট্যাগসমূহ:

ডাকাতিঢাকা-চট্রগ্রাম মহাসড়কপ্রবাসী
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

ব্যবসায়ীকে অপহরণ করে হাতুড়াপেটা, ৭০ হাজার টাকা মুক্তিপন

পরবর্তী

সীমানা পরিবর্তনের নামে কাঁচপুর নিয়ে ষড়যন্ত্র, এলাকাবাসীর অনিহা ও গণসাক্ষর

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme