Home / অপরাধ / সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলন, ৩০০ মিটার পাইপ ধ্বংস

সোনারগাঁয়ে অবৈধ বালু উত্তোলন, ৩০০ মিটার পাইপ ধ্বংস

সোনারগাঁ প্রতিনিধি : তুহিন মাহমুদ

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকেলে উপজেলার বৈদ্যেরবাজার ইউনিয়নের পঞ্চবটী এলাকায় অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন । এ সময় অবৈধভাবে বালু উত্তোলনের ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ ধ্বংস এবং একটি ড্রেজার মেশিন সম্পুর্ন অকেজো করে দেওয়া হয়েছে।

পঞ্চবটী এলাকায় ফসলি জমি থেকে অবৈধভাবে বালু উত্তোলন করা হচ্ছিল উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে । এমন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নির্দেশনায় সহকারী কমিশনার (ভূমি) মামুন সরকারের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে সোনারগাঁ থানা পুলিশের সদস্যরা সহযোগিতা করেন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত প্রায় ৩০০ মিটার পাইপ বিনষ্ট করা হয় এবং ড্রেজার মেশিন সম্পুর্ন অকেজো করে অপসারণ করা হয়।

অভিযানের খবর পেয়ে সংশ্লিষ্ট ব্যক্তিরা ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ কারণে কাউকে অর্থদণ্ডও দেওয়া যায়নি। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *