Home / অপরাধ / সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

সিদ্ধিরগঞ্জে উপর্যুপরি ছুরিকাঘাতে যুবককে হত্যা,আটক ১

নিউজ ডেস্ক :

রবিবার (১৫ নভেম্বর) সকাল ৬টার দিকে মিজমিজি তেরা মার্কেটের সামনে আলআমিন নামে এক ব্যাক্তি রনি নামের এক যুবককে উপর্যুপরি ছুরিকাঘাতে অকাল মৃত্যু ঘটে।

নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে রনি নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় আলআমিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
এ ঘটনায় স্থানীয়দের দাবি, রনির পিঠে ২০ থেকে ২২টি ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে। শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর জখম হয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার পর রনির সঙ্গে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) দেখে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। খবর পেয়ে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আলামিনকে আটক করে।
স্থানীয়দের ভাষ্য, ঘটনাস্থল থেকে প্রায় ৩০ মিটার দূরে আলআমিনকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। পরে স্থানীয়রা তাঁকে জিজ্ঞাসাবাদ করলে রনিকে ছুরিকাঘাতের কথা স্বীকার করেন বলে জানান রাকিবুল ইসলাম। তাঁর দাবি, দু-এক দিন আগে রনির সঙ্গে আলামিনের ঝগড়া হয়েছিল। সেই বিরোধের জের ধরে হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে পাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, আটক আলামিন সিদ্ধিরগঞ্জের আব্দুল আলীর ছেলে। পরে তাঁকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানান, ছুরিকাঘাতে রনি নামে এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় আলআমিন নামে একজনকে আটক করা হয়েছে। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) অলিউল্লাহকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা ও তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *