Home / অপরাধ / কবুতর চুরির অভিযোগে ভারগাঁওয়ে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

কবুতর চুরির অভিযোগে ভারগাঁওয়ে গণপিটুনিতে ১ জনের মৃত্যু

নিজেস্ব পতিবেদক : তুহিস মাহমুদ

রোববার (১৫ নভেম্বর) রাতেনারায়ণগঞ্জ সোনারগাঁয়ে উপজেলার সাদিপুর ইউনিয়নের ভারগাঁও নন্দীপুর এলাকায়
কবুতর চুরির অভিযোগে গণপিটুনিতে সোহেল (৪০) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গতকাল রাত আনুমানিক ৯টার দিকে নন্দীপুর এলাকার মোহাম্মদ আলীর একতলা বাড়ির ছাদ থেকে কবুতর চুরির সময় তার স্ত্রী নাসিমা বেগম (৩৮) বিষয়টি টের পান। তিনি চোর চোর বলে চিৎকার করলে স্থানীয় লোকজন ছুটে এসে সোহেলকে আটক করে গণপিটুনি দেয়।

একপর্যায়ে মারতে মারতে তাকে পার্শ্ববর্তী ভারগাঁও কবরস্থানের সামনে জজ মিয়ার মুদি দোকানের পাশে রাস্তায় ফেলে আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

নিহত সোহেল পটুয়াখালী জেলার গলাচিপা থানার কল্যাণ কলস গ্রামের মৃত রতন সরদারের ছেলে। তিনি সাদিপুর ইউনিয়নের ভারগাঁও এলাকায় হামিদুল হাসানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সোহেলের ছেলে শাওন (২২) ঘটনাস্থলে এসে উত্তেজিত জনতাকে মারধর না করতে অনুরোধ করলেও জনতা মারধর অব্যাহত রাখে। রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে সোহেল নিস্তেজ হয়ে পড়লে মারধরকারীরা তাকে ছেলের কাছে দিয়ে চলে যায়।
পরে ছেলে শাওন স্থানীয়দের সহায়তায় তার বাবাকে চিকিৎসার জন্য কাঁচপুর মডেল হাসপাতালে নেওয়ার পথে সোহেল মৃত্যুবরণ করেন। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

এই বিষয়ে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল বারিক জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতাল মর্গে পাঠানো হবে। নিহতের পরিবার থেকে মামলা গ্ৰহন পুর্বক আসামি শনাক্তপূর্বক গ্রেপ্তার অভিযান অব্যাহত আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *