নিজস্ব প্রতিবেদকঃ বিএনপির নির্বাহী সদস্য ও নারায়ণগঞ্জ-৩ আসনের মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, ষড়যন্ত্র ছিল, আছে, থাকবে কিন্তু আমরা আন্দোলন-সংগ্রাম থামিয়ে রাখিনি এবং রাখবও না। ধানের শীষের প্রচারণা তৃণমূলই জনপ্রিয়তার ঢেউ তুলেছে। দল আমাকে মূল্যায়ন করেছে, আর সেই মূল্যায়ন এসেছে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জবাসীর প্রতি আস্থার ভিত্তিতে।
শনিবার (২২ নভেম্বর) বিকেলে পিরোজপুর ইউনিয়নের চেঙ্গাকান্দি বালুর মাঠে ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামানের সভাপতিত্বে আয়োজিত সম্প্রতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, বিএনপির দুঃসময়ে আমি সকল নেতাকর্মীর পাশে ছিলাম। আজ আপনাদের ভালোবাসা ও সমর্থন আমাকে আরও শক্তি দেয়। আপনারা সবাই ঐক্যবদ্ধ আছেন, এই ঐক্যই আমাদের শক্তি। আপনারা ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানকে নারায়ণগঞ্জ-৩ আসনটি উপহার দেবেন, এটাই আমার বিশ্বাস।
মান্নান বলেন, বিএনপির যে ৩১ দফা রাষ্ট্রকাঠামো সংস্কারের রূপরেখা দেওয়া হয়েছে, এটি জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার রূপরেখা। এই দফা বাস্তবায়নের লড়াইয়ে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জের মানুষ আজ ঐক্যবদ্ধ হয়েছে।
সমাবেশে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক মনিরুল ইসলাম রবি, সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মোশারফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, সহ-সভাপতি মো. রফিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক জয়নাল আবেদীন, সোনারগাঁ পৌরসভা বিএনপির সভাপতি মো. শাহজাহান মিয়া, সাধারণ সম্পাদক মোতালেব হোসেন, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক সাদিকুর রহমান সেন্টু, জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব, বিএনপি নেতা মাসুম রানা, জেলা মহিলা দলের সাবেক সভাপতি নুরুন নাহার, মহানগর মহিলা দলের সাধারণ সম্পাদক সাবেক কাউন্সিলর আয়েশা আক্তার দিনা।
এছাড়াও উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি নেতা আতাউর রহমান, সফিউল আলম বাচ্চু, মোহাম্মদ আলী, পিরোজপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নান, আলিনুর বেপারী ও স্থানীয় নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। এসময় উপস্থিত জনতার করতালিতে মাঠ বারবার মুখরিত হয়। নেতাকর্মীরা বলেন, ধানের শীষের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে, তা কোনো ষড়যন্ত্র দিয়ে থামানো যাবে না।
