Friday, July 31, 2026
Homeগণমাধ্যমস্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

স্বেচ্ছাসেবক লীগ নেতার ভাতিজার নেতৃত্বে সাংবাদিকের ওপর হামলা

সাভারে নারীদের উত্যক্তের প্রতিবাদ করায় বেসরকারি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের প্রতিনিধি রুবেল আহমেদ প্রিন্স (৩৫) ও তার সঙ্গীদের ওপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে রুবেলের ডান হাত ভেঙে গেছে, আহত হয়েছেন আরও তিনজন।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নবীনগর-চন্দ্রা মহাসড়কের কেপিজে হাসপাতালের সামনে এ হামলার ঘটনা ঘটে। এ নিয়ে বুধবার (২৪ সেপ্টেম্বর) গাজীপুরের কাশিমপুর থানায় চারজনের নাম উল্লেখসহ অজ্ঞাতদের আসামি করে অভিযোগ করেছেন ভুক্তভোগী রুবেল।

রুবেল জানান, কাজের একপর্যায়ে তিনি হাসপাতালের পাশের মাঠে কয়েকজন তরুণীকে এক যুবকের উত্যক্ত করতে দেখেন। তিনি বিষয়টি জানতে চাইলে ওই যুবকসহ আশপাশের ২৫-৩০ জন লাঠিসোটা নিয়ে তাকে ও তার সঙ্গীদের এলোপাথাড়ি পেটায়। পরে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিয়ে গেলে হামলাকারীরা সেখানেও গিয়ে টেনে বের করার চেষ্টা করে। নিরাপত্তাকর্মীরা ফটক আটকে দিলে তারা সরে যায়।

আহতদের মধ্যে সাইদুর রহমান (৩৫), ইয়াসিন আহমেদ (৩৬) ও শরীফুল ইসলাম (৩৫) রয়েছেন। সাইদুরের মাথায় তিনটি সেলাই দিতে হয়েছে।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ