Friday, July 31, 2026
Homeগণমাধ্যমনারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান

নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির প্রার্থী মান্নানের বিরুদ্ধে ষড়যন্ত্র চলমান

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী, রাজপথে বিএনপির লড়াকু সৈনিক ও ত্যাগী নেতা আজহারুল ইসলাম মান্নানকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার ষড়যন্ত্র চলমান রয়েছে বলে অভিযোগ উঠেছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ঘিরে তার জনপ্রিয়তা ও কর্মীবান্ধব ভাবমূর্তিতে ঈর্ষান্বিত হয়ে একটি কুচক্রী মহল নানা অপপ্রচার ও মিথ্যার আশ্রয় নিচ্ছে এবং প্রযুক্তির মাধ্যমে ভয়েজ এডিট করে তাকে দুর্বল করার চেষ্টা করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজহারুল ইসলাম মান্নান বিএনপির আদর্শে বিশ্বাসী থেকে ত্যাগ ও সংগ্রামের রাজনীতি করে আসছেন। বিএনপির কঠিন সময়েও তিনি দলের কর্মী ও নেতাদের পাশে থেকে আন্দোলন-সংগ্রাম পরিচালনা করেছেন। সেই ধারাবাহিকতায় তৃণমূলের নেতাকর্মীদের বিপুল সমর্থন নিয়ে তিনি এবার দলীয় মনোনয়ন পেয়েছেন। কিন্তু মনোনয়ন ঘোষণার পর থেকেই একটি চক্র সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন মাধ্যমে তার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে। স্থানীয় নেতাকর্মীরা বলছেন, জনগণের ভালোবাসা ও দলে তার গ্রহণযোগ্যতা দেখে অনেকেই হিংসাত্মক রাজনীতি শুরু করেছে। এই ষড়যন্ত্রের মাধ্যমে মান্নানকে রাজনৈতিকভাবে দুর্বল করার চেষ্টা চলছে।

আজহারুল ইসলাম মান্নান বলেন, আমি রাজনীতি করি মানুষের কল্যাণের জন্য, কোনো লোভ-লালসা নিয়ে নয়। আমার বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করছে, তারা আসলে আমার প্রতি জনগণের ভালবাসাকে ভয় পেয়েছে। সততা ও জনগণের ভালোবাসা সবসময় ষড়যন্ত্রের জবাব দেবে।

এদিকে বিএনপির স্থানীয় ও কেন্দ্রীয় পর্যায়ের নেতারা জানিয়েছেন, আজহারুল ইসলাম মান্নান শুধু একজন প্রার্থী নন, বরং তিনি রাজপথের পরীক্ষিত নেতা। দমন-পীড়নের সময়েও তিনি দলীয় কর্মীদের সাহস যুগিয়েছেন। তাই তার বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্রের জবাব গণতান্ত্রিক উপায়ে দেওয়া হবে।

রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জের তৃণমূল পর্যায়ে মান্নানের গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা অনেক বেশি। ফলে প্রতিপক্ষের একটি অংশ তাকে মাঠ থেকে সরিয়ে দিতে নানামুখী কৌশল অবলম্বন করছে। তবে সাধারণ ভোটাররা বলছেন, যিনি বছরের পর বছর জনগণের পাশে থেকেছেন, তাকে ষড়যন্ত্র করে দমিয়ে রাখা সম্ভব নয়।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ