Wednesday, July 29, 2026
Homeধর্মখালেদা জিয়া বিশ্ব দরবারে আপসহীন গণতন্ত্রের প্রতীক: মান্নান

খালেদা জিয়া বিশ্ব দরবারে আপসহীন গণতন্ত্রের প্রতীক: মান্নান

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনে বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বিএনপির চেয়ারপার্সন ও সাবেক তিনবারের প্রধানমন্ত্রী মরহুম বেগম খালেদা জিয়া ছিলেন বাংলাদেশের রাজনীতির এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দল-মত নির্বিশেষে আপোষহীন নেতৃত্ব ও গণতন্ত্রের প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত। বেগম জিয়া দেশের জনগণের হৃদয়ের স্পন্দন হয়ে চিরদিন স্মরণীয় হয়ে থাকবেন।

রোববার (১৮ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের তাহেরপুর হাজী লালমিয়া উচ্চ বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে মরহুম বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দেশ ও জাতির ক্রান্তিলগ্নে বেগম খালেদা জিয়া আপসহীন নেতৃত্ব দিয়ে গণতন্ত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। আজ আমরা সবাই প্রিয় এই নেত্রীর জন্য দোয়া করি আল্লাহ যেন তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।

দোয়া মাহফিলে বিএনপি নেতা মাসুম রানার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, সিনিয়র সহ-সভাপতি কাজী নজরুল ইসলাম টিটু, পৌর বিএনপির সভাপতি হাজী শাহজাহান মেম্বার, মো. মোতালেব হোসেন, যুগ্ম সম্পাদক আতাউর রহমান প্রধান, রফিকুল ইসলাম, হান্নান বেপারী, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজিব ও পিরোজপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল মান্নানসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সম্পর্কিত খবর

জনপ্রিয় সংবাদ