Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশ

সোনারগাঁয়ে জমি সংক্রান্ত বিরোধে হামলায় নারীসহ আহত ১০

By Fusion Bangla News
January 20, 2026 2 Min Read
0

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় জমি সংক্রান্ত বিরোধে প্রতিপক্ষের হামলায় নারীসহ ১০ জন আহত হয়েছে। সোমবার (১৯ জানুয়ারি) বিকেলে এ ঘটনা ঘটে। আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহতদের একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এঘটনায় সন্ধ্যায় ভূক্তভোগী মো.শাহ জামাল বাদি হয়ে সোনারগাঁ থানায় অভিযোগ দায়ের করেছেন।

জানা যায়, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের কামারগাঁও এলাকায় মাইনউদ্দিন মিয়ার ছেলে মো. শাহ জামালের সঙ্গে দীর্ঘদিন ধরে বাড়ি মজলিশ গ্রামের কালু মিয়ার ছেলে মীর কবির হোসেনের জমি সংক্রান্ত বিরোধ চলছিল। এনিয়ে এলাকায় একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করা হয়। কিন্তু স্থানীয়দের আপোষ মিমাংসার কর্ণপাত না করে ওই জমি দখলে নেওয়ার পায়তারা করেন মীর কবির ও তার লোকজন। এ ঘটনায় উভয় পক্ষ এসিল্যান্ড অফিসে অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে সোনারগাঁ উপজেলা সহকারী কমিশনার ভূমি (সোনারগাঁ রাজস্ব সার্কেল) মো. তৌফিকুর রহমান সোমবার দুপুরে তদন্তের জন্য ঘটনাস্থলে যান। কিন্তু এসিল্যান্ডের সঙ্গে শাহ জামালের লোকজনকে কথা বলতে বাধা দেন। এসিল্যান্ড চলে যাওয়ার পর উভয়ের মধ্যে তর্কবিতর্ক হয়।

পরে বিকেলে মীর কবির হোসেনের নেতৃত্বে রফিক মিয়া, রতন মিয়া, সাগর মিয়া, রানা মিয়া, হাসমত মিয়া, তাদু, রমজান আলী, জুলহাস মিয়া, কালাম মিয়াসহ ১৫-২০ জনের একটি দল দেশীয় অস্ত্র দা, চাপাতি, হকিষ্টিক, লোহার রড, এসএস পাইপ,লাঠিসোটা নিয়ে বাড়িঘরে অতর্কিত হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় মো.শাহ জামালের স্ত্রী তাছলিমা বেগম (৪৫), ছেলে সিফাত মিয়া (২৪), রাহাত হোসেন (১৯), চাচাতো ভাই মাসুদ মিয়া (৪৩), চাচাতো ভাইয়ের স্ত্রী টগর আক্তার (২৭) ও জুয়েল মিয়া (২৬) আহত হয়।

আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতদের মধ্যে জুয়েল মিয়া নামের একজনের অবস্থা আশংঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সন্ধ্যায় সোনারগাঁ থানায় মো.শাহজামাল বাদি হয়ে অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেশীয় অস্ত্র একটি ছুরি উদ্ধার করে।

Tags:

আহত ১০জমি সংক্রান্তবিরোধহামলা
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

খালেদা জিয়া বিশ্ব দরবারে আপসহীন গণতন্ত্রের প্রতীক: মান্নান

Next

সোনারগাঁয়ে দুই গ্রুপের সংঘর্ষ, আহত কমপক্ষে ১৫ জন

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme