এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
গণমাধ্যমচাকরিপ্রযুক্তিবিশেষ সংবাদমতামতসারাদেশ

সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি অনিক, সম্পাদক মাজহারুল

লিখেছেন Fusion Bangla News
নভেম্বর 6, 2025 ১ মিনিটের পাঠ
0

নিজস্ব প্রতিবেদকঃ স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের নিয়ে গঠিত সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরাম এর নতুন কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে বিজয় টেলিভিশনের স্টাফ রিপোর্টার অনিক ইসলামকে সভাপতি ও আনন্দ টেলিভিশনের সোনারগাঁ প্রতিনিধি মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করা হয়।

অন্যান্য পদে রয়েছেন,সিনিয়র সহ-সভাপতি ৭১ টেলিভিশনের শেখ ফরিদ, সাংগঠনিক সম্পাদক পদে আর টিভির মোশাররফ হোসেন খশরু, দপ্তর সম্পাদক পদে চ্যানেল এস এর হাবিবুর রহমান, কোষাধ্যক্ষ ও প্রচার সম্পাদক পদে রয়েছেন বাংলা টিভির শফিকুল ইসলাম, কার্যকরী সদস্য পদে সদ্য সাবেক সাধারণ সম্পাদক এশিয়ান টেলিভিশনের পনির ভূঁইয়া ও সদস্য হিসেবে রয়েছেন নাগরিক টিভির আক্তার হোসেন।

৫ নভেম্বর বুধবার বিকেলে সংগঠনের সকল সদস্যদের উপস্থিতিতে অনিক ইসলামের সভাপতিত্বে ও পনির ভূঁইয়ার সঞ্চালনায় এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে আগামী ২ বছরের জন্য এই কমিটি গঠন করা হয়।

উল্লেখ্য, বস্তুনিষ্ঠ সংবাদ সঠিক সময়ে প্রকাশ করে দেশ ও জনগনের সেবাদানের নিমিত্তে ২০২৪ সালের ১লা জুন সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের কমিটি গঠন করা হয়েছিলো।

ট্যাগসমূহ:

টেলিভিশনসাংবাদিকসোনারগাঁও
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

আমার বাবার খুনিরাই এখন ষড়যন্ত্র করছে: মাসুম বিল্লাহ

পরবর্তী

দুই ভাইয়ের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme