Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশ

দুই ভাইয়ের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাট

By Fusion Bangla News
November 7, 2025 2 Min Read
0

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার পিরোজপুর ইউনিয়নের আষাড়িয়াচর গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আপন দুই ভাইয়ের নেতৃত্বাধীন দুই গ্রুপের মধ্যে ব্যাপক সংঘর্ষ, অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাতে এ ঘটনায় অন্তত ১২টি বাড়ি ভাঙচুর, ৪ টিতে অগ্নিসংযোগ ও লুটপাট করা হয়। এতে অন্তত ৩ জন আহত হয়েছেন, আহতদের সোনারগাঁ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আষাড়িয়ারচর এলাকায় আধিপত্য নিয়ে দুই ভাই আব্দুর রউফ ও আব্দুল জলিলের মধ্যে বিরোধ চলে আসছিল। গত বুধবার রাতে এ বিরোধকে কেন্দ্র করে প্রথমে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও মারামারির ঘটনা ঘটে। পরবর্তীতে রউফ গ্রুপের লোকজন জলিল গ্রুপের অনুসারীদের ওপর হামলা চালিয়ে তাদের বাড়িঘরে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করে। এতে জলিল গ্রুপের সারোয়ার হোসেন ও সজীবের বাড়িসহ অন্তত ৪টি বাড়ি পুড়ে যায় এবং ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

অগ্নিসংযোগের খবর পেয়ে সোনারগাঁ ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে তাদের কাজেও বাধা সৃষ্টি করা হয় বলে অভিযোগ পাওয়া গেছে।

আব্দুর রউফ বলেন, জলিল ও তার লোকজন গত রাতে আমাদের ওপর হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করে ও মারধর করে। হামলার কথা অস্বীকার করে তিনি বলেন, এঘটনায় জলিল গ্রুপই জড়িত আমাদেরকে ফাঁসানো হচ্ছে।

অন্যদিকে মো. জলিল অভিযোগ করে বলেন, রউফ গ্রুপ আমাদের ওপর পূর্বপরিকল্পিতভাবে হামলা চালিয়েছে। আমাদের বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, মালামাল লুট করেছে।

একজন স্থানীয় বাসিন্দা জানান, দীর্ঘদিন ধরে দুই ভাইয়ের মধ্যে আধিপত্য নিয়ে উত্তেজনা বিরাজ করছিল। পুলিশ বা জনপ্রতিনিধিদের মধ্যস্থতা না থাকায় শেষ পর্যন্ত এ সংঘর্ষের ঘটনা ঘটেছে।

সোনারগাঁ ফায়ার সার্ভিসের কর্মকর্তা বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করি, তবে কিছু সময় আমাদের কাজে বাধা দেওয়া হয়। আমরা সাধ্যমতো ছোটাছুটি করে আগুন নেভানোর চেষ্টা করেছি।

ঘটনাস্থলে থাকা এক পুলিশ কর্মকর্তা সারোয়ার হোসেন জানান, পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে রয়েছে। দুই গ্রুপের প্রধান আব্দুর রউফ ও আব্দুল জলিলকে পুলিশি হেফাজতে রাখা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে৷ এ ঘটনায় এলাকায় এখনো উত্তেজনা বিরাজ করছে এবং অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

Tags:

অগ্নি সংযোগআধিপত্য বিস্তারলুটপাটসংঘর্ষ
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

সোনারগাঁ টেলিভিশন জার্নালিস্ট ফোরামের সভাপতি অনিক, সম্পাদক মাজহারুল

Next

জাতি সংকটে পড়লে জনগণের ঐক্যেই মুক্তির পথ দেখায়: আজহারুল ইসলাম মান্নান

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme