এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধসারাদেশ

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 11, 2025 ১ মিনিটের পাঠ
0

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা এলাকায় একই ওড়না গলায় প্যাচানো স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১১ অক্টোবর) রাত ৩ ঘটিকার সময় উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, সিনথিয়া আক্তার (২০) ও তার স্বামী সাব্বির হোসেন (২২)। সাব্বির ওই এলাকার নুর মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানান, উপজেলার মোগরাপাড়া ইউনিয়নের দারোগোল্লা গ্রামের সাব্বির হোসেন ও তার স্ত্রী সিনথিয়া আক্তারের পরিবারে দীর্ঘ দিন ধরে কলহ চলে আসছে। ধারণা করা হচ্ছে পারিবারিক দ্বন্দ্বের জের ধরে তারা আত্মহত্যা করেছেন। খবর পেয়ে সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে।

সোনারগাঁ থানার এসআই মোহাম্মদ সোহেল জানান, নিহত দম্পতির সাফরান হাসান নুর নামে ৩ বছরের একটি ছেলে সন্তান রয়েছে। প্রাথমিক সুরতহাল শেষে লাশ দুটি ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জের ভিক্টোরিয়া সরকারি জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল হাসান খান বলেন, প্রাথমিকভাবে এটি আত্মহত্যা বলে ধারণা করা হচ্ছে। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর রহস্য উন্মোচন হবে।

ট্যাগসমূহ:

ঝুলন্ত লাশ উদ্ধারসোনারগাঁও
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

পিতার সম্পত্তি থেকে ব‌ঞ্চিত সন্তানেরা, ভোগ কর‌ছে সৎ মা!

পরবর্তী

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন স্প্রে ও ৩১ দফার লিফলেট বিতরণ

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme