এড়িয়ে লেখায় যান
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News

সত্যের সন্ধানে

Fusion Bangla News

সত্যের সন্ধানে

  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • প্রথম পাতা
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
বন্ধ করুন

খুঁজুন

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
রাজনীতিসারাদেশস্বাস্থ্য

ডেঙ্গু প্রতিরোধে বিএনপির মশক নিধন স্প্রে ও ৩১ দফার লিফলেট বিতরণ

লিখেছেন Fusion Bangla News
অক্টোবর 11, 2025 ১ মিনিটের পাঠ
0

নিজস্ব প্রতিবেদকঃ ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি ও জনগণের পাশে থাকার অংশ হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চলে বিএনপির উদ্যোগে মশক নিধন স্প্রে ও রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফার লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) বিকেলে উপজেলার পিরোজপুর ইউনিয়নের মেঘনা শিল্পাঞ্চল এলাকায় বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, নারায়ণগঞ্জ-৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান-এর নির্দেশনায় এই কর্মসূচি পরিচালনা করা হয়।

এ সময় শিল্পাঞ্চলের বিভিন্ন রাস্তাঘাট, ড্রেন ও আশপাশের এলাকায় ফগার মেশিনের মাধ্যমে মশা নিধনের ওষুধ ছিটানো হয়। পাশাপাশি এলাকাবাসীর মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত “রাষ্ট্র কাঠামো মেরামতে ৩১ দফা” সংবলিত লিফলেট বিতরণ করা হয়।

এ উপলক্ষে সোনারগাঁ উপজেলা বিএনপির অর্থ সম্পাদক মো. হান্নান বেপারী বলেন, বর্তমানে ঘন ঘন বৃষ্টির কারণে ডেঙ্গু রোগ দ্রুত ছড়িয়ে পড়ছে। আমরা জনগণের পাশে থেকে নিজেদের অর্থায়নে ও দলের সহযোগিতায় এলাকায় মশা নিধন কার্যক্রম চালিয়ে যাচ্ছি। ইনশাআল্লাহ পর্যায়ক্রমে পুরো সোনারগাঁয়ে স্প্রে করা হবে এবং জনসচেতনতামূলক প্রচারণা অব্যাহত থাকবে।

তিনি বলেন, আজহারুল ইসলাম মান্নানের নির্দেশনায় বিএনপি সবসময় মানুষের কল্যাণে কাজ করছে। জনগণই আমাদের শক্তি, তাদের পাশে থাকাই আমাদের অঙ্গীকার।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি নেতা শাহানুর, হাসান বশরী, আল-আমিন, দুলাল মিয়া, রিপন বেপারী, আলিনুর বেপারী, জয়নাল আবেদীন, আরিফ বেপারী ও নুরে আলমসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

ট্যাগসমূহ:

বিএনপি নেতামশা নিধনলিফলেট বিতরণ
লেখক

Fusion Bangla News

ফলো মি
অন্যান্য নিবন্ধ
পূর্ববর্তী

সোনারগাঁয়ে স্বামী-স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

পরবর্তী

মান্নানের সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময়

কোনো মন্তব্য নেই! আপনিই প্রথম হোন।

মন্তব্য করুন জবাব বাতিল

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme