Home / সারাদেশ / হাতেখড়ি খেলাঘর আসর’র ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

হাতেখড়ি খেলাঘর আসর’র ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদকঃ “আজকের শিশু আগামীদিনের বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মোগরাপাড়া ইউনিয়নের কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ে “হাতেখড়ি খেলাঘর আসর” এর ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) দুপুরে কাইকারটেক উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও হাতেখড়ি খেলাঘর আসরের সোনারগাঁ শাখার কার্য নির্বাহী কমিটির সদস্য কাজী নাজমূল ইসলাম লিটুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা খেলাঘর’র সভাপতি জহিরুল ইসলাম জহির।

বিশেষ অতিথি ছিলেন, কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও হাতেখড়ি খেলাঘরের প্রধান উপদেষ্টা মোঃ ওবায়দূর রহমান, নার্গিস হোসেন মাকসুদ, চৌধুরীগাঁও উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শামীমা সরকার ও কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মোঃ নুর হোসেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সোনারগাঁ উপজেলা খেলাঘর’র সাধারণ সম্পাদক লায়ন রাজা রহমান, শুপ্তি খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন, উপজেলা খেলাঘরের সম্পাদকমন্ডলির সদস্য কাজল ভৌমিক, কোষাধ্যক্ষ মাহবুবুল ইসলাম সুমন, জেলা খেলাঘরের সম্পাদকন্ডলির সদস্য, বিভিন্ন খেলাঘর আসরের সভাপতি, সাধারণ সম্পাদক ও সদস্যবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন, হাতেখড়ি খেলাঘর আসর সভাপতি ফারজানা ইয়াসমিন মনি, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া, সিনিয়র সহ-সভাপতি মাজহারুল ইসলাম, সহ-সভাপতি জসিম উদ্দিন, সহ-সাধারণ সম্পাদক মোরসালিন মাসুদ, সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন, সমাজ-কল্যাণ সম্পাদক শাহ-আলম, শিলারাণি, মামুন মোঘল, অঞ্জলি সরকার, শিফাত আঞ্জুমান, শিখামণি, ফারজানা আক্তার মিম, জেসমিন আক্তার, জুনায়েদ, নুরুদ্দিন, রূপম বালা, আসমা উল হোসনা, সুমন মিয়া, সোহেল রানা, হাবিবুর রহমান হাবিব, আজিজুল হাকিম রনিসহ উক্ত বিদ্যালয়ের শিক্ষার্থী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে হাতেখড়ি খেলাঘর আসরের নব্যগঠিত কমিটি ঘোষণা ও শপথবাক্য পাঠকরে কাইকারটেক নবাব হাবিব উল্লাহ উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাধারণ জ্ঞান প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *