Skip to content
-
Subscribe to our newsletter & never miss our best posts. Subscribe Now!
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

Fusion Bangla News Fusion Bangla News

সত্যের সন্ধানে নির্ভীক

  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
  • Home
  • Sample Page
  • Sample Page
  • সব খবর
  • সব খবর
Close

Search

  • https://www.facebook.com/
  • https://twitter.com/
  • https://t.me/
  • https://www.instagram.com/
  • https://youtube.com/
Subscribe
অপরাধরাজনীতিসারাদেশ

তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুল দেখানো মানববন্ধন প্রত্যাখ্যান করেছে জনগণ

By Fusion Bangla News
November 18, 2025 2 Min Read
0

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে কাঁচপুর এলাকায় বিতর্কিত এক নেতার প্ররোচনায় তার অল্পসংখ্যক অনুসারী বিএনপির মনোনীত প্রার্থী আজহারুল ইসলাম মান্নানের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে ভিত্তিহীন অভিযোগ তুলে মানববন্ধন করার অভিযোগ পাওয়া গেছে। তবে এই মানববন্ধন স্থানীয় জনসাধারণ, তৃণমূল নেতাকর্মী এবং রাজনৈতিক বিশ্লেষকরা সম্পূর্ণভাবে প্রত্যাখ্যাত করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানটি নিয়ে ব্যাপক ট্রোল, ব্যঙ্গ-বিদ্রূপ ও ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এই জনশূন্য ও সাজানো মানববন্ধনকে রাজনৈতিক বিশ্লেষকরা বলেছেন, এটি একটি ব্যর্থ, অসংলগ্ন এবং উদ্দেশ্যপ্রণোদিত প্রচেষ্টা। তাদের মতে, দীর্ঘদিন ধরে যারা মান্নানকে বিতর্কিত করতে অপ-প্রচার চালাচ্ছে, এই মানববন্ধন সেই পরিকল্পনারই অংশ।

জানা যায়, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্পষ্ট নির্দেশনা থাকা সত্ত্বেও মনোনয়নকে কেন্দ্র করে বিভাজন সৃষ্টির চেষ্টা চালিয়ে যাচ্ছে একটি কুচক্রী মহল। দলের শৃঙ্খলা মানতে অনীহা থাকা এই গোষ্ঠী বারবার তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে সমান্তরাল কর্মকাণ্ড পরিচালনা করছে। কয়েকদিন আগে তারা মান্নানের কলরেকর্ড বিকৃত করে কেন্দ্রীয় এক নেতাকে জড়িয়ে মিথ্যা অডিও ছড়িয়ে দেয়, যা নিয়ে সোনারগাঁ থানা বিএনপি কঠোর লিখিত প্রতিবাদ জানায়। এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ ও নারায়ণগঞ্জের নেতাদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা গেছে।

নারায়ণগঞ্জ মহানগর মহিলাদলের সাধারণ সম্পাদক আয়েশা আক্তার দিনা বলেন, সিদ্ধিরগঞ্জবাসী মিথ্যা অপপ্রচারের পাশে নেই। তারেক রহমান সাহেবের সিদ্ধান্তই আমাদের কাছে চূড়ান্ত। একটি মহল সেই সিদ্ধান্ত মানতে না পেরে নাটক সাজিয়েছে। জনগণ তা গ্রহণ করেনি।

নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবকদলের সদস্য সচিব মমিনুর রহমান বাবু বলেন, মান্নান সাহেবের বিরুদ্ধে মানববন্ধন ছিল সম্পূর্ণ সাজানো। বিএনপির কোনো কর্মী এতে অংশ নেয়নি। যারা করেছে তারা শুধু মান্নান সাহেবের বিরুদ্ধে নয়, তারা আসলে তারেক রহমানের সিদ্ধান্তকেই অমান্য করেছে। দলের অভ্যন্তরে বিশৃঙ্খলা ছড়ানোই তাদের উদ্দেশ্য।

নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সদস্য সচিব সাহেদ আহমেদ বলেন, এ মানববন্ধনে অংশ নেওয়া ব্যক্তিরা বিএনপির কেউ নয়। তারা রাজনৈতিকভাবে দেউলিয়া। তারেক রহমানের অনুমোদিত প্রার্থীর বিরুদ্ধে অবস্থান নেওয়া মানেই দলের প্রতি বিদ্রোহী আচরণ। জনগণ ও তৃণমূল এসব চক্রান্ত প্রত্যাখ্যান করেছে।

নারায়ণগঞ্জ মহানগর কৃষকদলের সদস্য সচিব সাফুদ্দিন মাহমুদ ফয়সাল বলেন, মান্নান সাহেবের গ্রহণযোগ্যতা যেভাবে বাড়ছে, একটি মহল তা সহ্য করতে পারছে না। তাই বারবার ষড়যন্ত্র করছে। তারেক রহমানের সিদ্ধান্তকে অমান্য করে সাজানো মানববন্ধন করে তারা নিজেদের চরিত্রই উন্মোচন করেছে।

এদিকে সিদ্ধিরগঞ্জের তৃণমূল নেতাদের দাবি, মানববন্ধনটি ছিল ‘হাস্যকর ও উদ্দেশ্যমূলক’। তারা বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশনার বাইরে গিয়ে যারা বিভাজন সৃষ্টি করছে তাদের জনগণ কোনোদিন বিশ্বাস করবে না।

সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জবাসীর একটাই বার্তা, মিথ্যা অভিযোগ, বিকৃত অডিও, তারেক রহমানের সিদ্ধান্তকে বৃদ্ধাঙ্গুলি দেখানো বা সাজানো মানববন্ধন কোনোটাই তারা মেনে নেবে না। বরং এসব অপপ্রচারের বিরুদ্ধে জনগণ আরও ঐক্যবদ্ধ হয়ে দাঁড়াবে।

Tags:

অপপ্রচারনারায়ণগঞ্জ-৩প্রার্থীর বিরুদ্ধেবিএনপিষড়যন্ত্র
Author

Fusion Bangla News

Follow Me
Other Articles
Previous

হাতেখড়ি খেলাঘর আসর’র ৫ম দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

Next

নারায়ণগঞ্জে দুই যুবদল নেতাকে কারণ দর্শানোর নোটিশ

No Comment! Be the first one.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Copyright 2026 — Fusion Bangla News. All rights reserved. Blogsy WordPress Theme