Home / গণমাধ্যম / গুলিস্তান -সোনারগাঁও রুটে যাত্রীসেবার মানদন্ড বাড়াতে বিআরটিসির এসি বাস সার্ভিস ফের চালু ।

গুলিস্তান -সোনারগাঁও রুটে যাত্রীসেবার মানদন্ড বাড়াতে বিআরটিসির এসি বাস সার্ভিস ফের চালু ।

নিউজ ডেস্ক :

সোনারগাঁ মোগড়াপারা বাসস্ট্যান্ডে শনিবার চোদ্দ (১৪ ) ই নবেম্বর আনুষ্ঠানিকভাবে এ বাস সার্ভিসের যাত্রা শুরু হয়েছে।
যাত্রীসেবার মান উন্নয়ন ও যাতায়াত ব্যবস্থাকে আরও আরামদায়ক করতে সোনারগাঁ থেকে রাজধানীর গুলিস্তান পর্যন্ত চালু করা হয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) কতৃক এসি বাস সার্ভিস।

এ উপলক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত, দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। এতে নতুন এই পরিবহন সেবার সার্বিক সফলতা ও কল্যাণ কামনা করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনারগাঁ থানা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, যুবদল নেতা রাকিব হাসান, পৌর বিএনপি নেতা হারুন অর রশিদ মিঠু, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নিজাম উদ্দিন, সহ-সাংগঠনিক সম্পাদক শামীম আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এ ছাড়া স্থানীয় আলেম সমাজের প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

দোয়া ও মোনাজাত শেষে আমন্ত্রিত অতিথিরা নতুন এই বাস সার্ভিসের গুরুত্ব, যাত্রীসেবার মানোন্নয়ন এবং সোনারগাঁয়ের মানুষের যাতায়াত সুবিধা নিয়ে নিজেদের মূল্যবান মতামত তুলে ধরেন। এ সময় তাঁরা আশা প্রকাশ করেন, সোনারগাঁ-গুলিস্তান রুটে বিআরটিসির এসি বাস সার্ভিস চালুর ফলে যাত্রীদের দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কিছুটা হলেও লাঘব হবে এবং রাজধানীর সঙ্গে যোগাযোগ আরও স্বাচ্ছন্দ্যময় হবে।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রতিষ্ঠানের পরিচালক মশিউর রহমান শান্ত সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি পরিবহন’-এর সার্বিক মঙ্গল, উন্নতি ও সফলতা কামনায় সকলের কাছে দোয়া প্রত্যাশা করেন।

নতুন এই এসি বাস সার্ভিস সোনারগাঁয়ের সাধারণ যাত্রীদের জন্য নিরাপদ, আরামদায়ক ও মানসম্মত যাতায়াতের নতুন সুযোগ তৈরি করবে সংশ্লিষ্টদের প্রত্যাশা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *